JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০৪:৩২ পিএম
Breaking
Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান! Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান!

Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন কোম্পানি

Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন কোম্পানি
ছবি: সংগৃহীত

অনুশীলনের মাঠে আচমকা জ্ঞান হারানো থেকে হাসপাতালে ভর্তি—গত মাসে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানিকে। মস্তিষ্কের চারপাশের আবরণে প্রদাহ, ভাইরাস সংক্রমণ, তার সঙ্গে কোমরের চোট—সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর প্রত্যাবর্তন। অবশেষে সুস্থতার পথে আরও এক ধাপ এগোলেন তিনি। মঙ্গলবার প্রথমবার বায়ার্নের অনুশীলন কেন্দ্রে ফিরলেন ৪০ বছরের কোচ। যদিও এখনই ডাগআউটে ফিরছেন না তিনি। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক বিরতির পর দলের দায়িত্ব নিতে পারবেন কোম্পানি।

গত ২৩ অক্টোবর বায়ার্নের অনুশীলন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। মাঠে উপস্থিত থাকলেও কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশের আবরণে প্রদাহ ধরা পড়ে। পাশাপাশি ভাইরাস সংক্রমণ এবং কোমরের চোটও ভোগাচ্ছিল তাঁকে। ফলে দীর্ঘদিন ক্লাবের অনুশীলন ও ম্যাচ থেকে দূরে থাকতে হয় বায়ার্ন কোচকে।

মঙ্গলবার সাবেনার স্ট্রাসে বায়ার্নের অনুশীলন কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করেন কোম্পানি। তবে সেদিন দলের অনুশীলন ছিল না। অধিকাংশ ফুটবলারই জাতীয় দলের হয়ে খেলতে বিভিন্ন দেশে রয়েছেন। তাই আপাতত মাঠে নেমে অনুশীলন করানোর বদলে নিজের সুস্থতার দিকেই মন দিচ্ছেন তিনি।

বায়ার্নের সাম্মানিক সভাপতি উলি হোয়েনেস রবিবার জানিয়েছিলেন, আগামী ২০ নভেম্বর কোলনের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে কোম্পানিকে ডাগআউটে দেখা যেতে পারে। আন্তর্জাতিক বিরতির পর তাঁর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ক্লাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উপর।

কোম্পানির অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। তাঁর অধীনে ফ্রাইবুর্গ, ম্যাগডেবুর্গ, আতলেতিকো মাদ্রিদ ও মাইনৎসকে হারিয়েছে বায়ার্ন। একমাত্র ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে তারা। ৩১ অক্টোবর ডার ক্লাসিকারের সেই ম্যাচই ছিল এই দৌড়ে একমাত্র হোঁচট। অসুস্থতার ধাক্কা সামলে কোম্পানি ফিরলে বায়ার্নের ছন্দ আরও বাড়বে, এমনটাই আশা সমর্থকদের।

3 Views 0 Likes 0 Comments

Related News

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেসারকে নিয়ে স্বপ্ন দেখছে দেশ
ময়দান

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ ব...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পাঠশালায় নেই কোনও নামী কোচ, নেই ঝাঁ চকচকে অ্যাকাডেমি। শিক্ষক বলতে বাবা। আর পড়াশোনার বই ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি! সেই ভরসাতেই তৈরি হচ্ছে ভারতের নতুন পেস বোলিং প্রতিভা। পাঞ্জাবের ১৭ বছরের ইশান ...

১১ নভে ২০২৬, ০৪:১১ পিএম · 3 মিনিট
New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তারকাই
ময়দান

New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা...

স্পোর্টস ডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে টেস্টের লড়াই। তার আগে ঘরের মাঠে দল সাজিয়ে ফেলল নিউজিল্যান্ড। ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল কিউয়ি শিবির। নেতৃত্বে টম লাথাম। তবে দল ঘোষণার পর সবচেয়ে বড় চমক, চোটের সমস্যায় জর্জরি...

১১ নভে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট
রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!
ময়দান

রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর ঘিরে বিতর্ক তুঙ্গে। পর্তুগিজ কোচ জর্জ জেসুসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান।

১১ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 3 মিনিট
Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের
ময়দান

Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে  পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হার্দিক পাণ্ড্য। নতুন দলে অধিনায়ক শ্রেয়স আয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বেই খেলতে যে তাঁর কো...

১১ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.