JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:৫২ পিএম
Breaking
২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন... 'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব... Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক... ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন... 'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব... Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক...

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন...

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন...
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'আকভান'।নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব এখনও কাটেনি। 
যার জেরে শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে অকাল বৃষ্টি। শুক্রবার বৃষ্টির মাত্রা বেড়ে যায়। রাতভর বৃষ্টি চলেছে শহর কলকাতায়। ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়ে উত্তর ওড়িশার দিকে এগিয়ে যায় আকভান। শনিবার সকালের মধ্যেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় এই আকভান ঘূর্ণিঝড়। তবে তার প্রভাবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ, শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।উপকূলবর্তী এলাকায় ভারী হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। আপাতত কলকাতায় বৃষ্টির দাপট নেই। কিন্তু আকাশ সারাদিন মেঘলাই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং বঙ্গে আসবে মনোরম ঠান্ডা আমেজ। আগামী বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে পারে ১৫ ডিগ্রির ঘরে। অর্থাৎ দুর্যোগ কাটলেই রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টির রেকর্ড গড়েছে দিঘা। সেখানে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাঁথিতে ১০৫ মিলিমিটার, সাগরদ্বীপে ৮৫ মিলিমিটার এবং কলকাতায় ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও জারি রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা-সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবারও কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিকে নিশানা জ্যোৎস্নার
রাজ্য

Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই...

বাঁকুড়া: হিন্দি গানের তালে নাচ, আর সেই ভিডিয়ো ঘিরেই নতুন করে বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভিডিয়োতে হি...

২১ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদালত
রাজ্য

South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদাল...

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে এবার পৃথক পকসো আদালত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপ...

২১ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
জাল DCR মামলায় ফের তলব টুলু মণ্ডলকে, বীরভূম পুলিশের পদক্ষেপে নতুন করে বাড়ল জল্পনা
রাজ্য

জাল DCR মামলায় ফের তলব টুলু মণ্ডলকে, বীরভূম পুলিশের পদক্ষেপে নতুন করে বাড়ল জল্পনা

নিউজ ডেস্ক: এবার বীরভূম জেলা পুলিশ তলব করল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে। জাল DCR বা ডুপ্লিকেট কার্বন রিসিট সংক্রান্ত দুর্নীতির তদন্তে তলব করা হয়েছে বলে খবর। শনিবার সিউড়ি থানায় হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দে...

২১ নভে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সের ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের
রাজ্য

Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রে...

উত্তরপ্রদেশ: প্রিয়জনের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না! পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। রাজস্থানের জয়পুর থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়া একটি অ্যাম্বুল্যান্স উত...

২১ নভে ২০২৬, ১২:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.