JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১০:৩৮ পিএম
Breaking
ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী

আকভানের দাপটে জলমগ্ন হওয়ার আশঙ্কা কলকাতায়! ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

আকভানের দাপটে জলমগ্ন হওয়ার আশঙ্কা কলকাতায়! ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

 

 

 

 

কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় এবার তৎপর রাজ্য সরকার। শুক্রবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং দুর্যোগের সম্ভাব্য প্রভাবিত জেলাগুলির প্রশাসনিক কর্তারা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আকভানের শক্তি ক্রমশ কমে নিম্নচাপের আকার নিয়ে বাংলার দিকে এগোবে। তবে তার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক এলাকায় বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছে।

শুক্রবার দুপুরে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি রাখার নির্দেশ দেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন তিনি। দুর্যোগের সময় পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষ নজর দেওয়া হচ্ছে কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতির দিকেও। বৃষ্টির কারণে কোন জেলায় কতটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ ফসল নষ্ট হয়েছে, সেই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে শহরের একাধিক রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার জলনিকাশি এবং বিদ্যুৎ পরিষেবার উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুর কমিশনারকে।

উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে আকভানের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নবান্ন থেকে পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এখন প্রশাসনের প্রধান লক্ষ্য, বৃষ্টিজনিত জল জমা, বিদ্যুৎ বিপর্যয় এবং কৃষিক্ষেত্রের ক্ষতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা।

4 Views 0 Likes 0 Comments

Related News

পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ
রাজ্য

পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক: বিয়ে ভাঙাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কোচবিহারে। বিয়ের মাত্র পাঁচ দিন আগে পাত্রপক্ষকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ছেলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কনের পরিবারের সদস্যরা। প...

২১ নভে ২০২৬, ০৯:৫৮ পিএম · 1 মিনিট
সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে
রাজ্য

সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে

নিউজ ডেস্ক: এবার সোনার চুরির ঘটনায় নাম জড়াল বিজেপির যুব নেতার। শিলিগুড়িতে চোরাই সোনা কেনাবেচার অভিযোগে গ্রেফতার হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক। ধৃতের নাম নয়ন সরকার। এই ঘটনায় আরও দু’জন...

২১ নভে ২০২৬, ০৮:২১ পিএম · 1 মিনিট
Gita Mahotsav: কুরুক্ষেত্রের আন্তর্জাতিক গীতা মহোৎসবে এবার 'পার্টনার স্টেট' পশ্চিমবঙ্গ, উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্য

Gita Mahotsav: কুরুক্ষেত্রের আন্তর্জাতিক গীতা মহোৎসবে এবার 'পার্টনার স্টেট' পশ্চিম...

মহোৎসবের প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করতে শনিবার কুরুক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

২১ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন...
রাজ্য

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন...

নিউজ ডেস্ক: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'আকভান'।নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব এখনও কাটেনি। যার জেরে শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।বৃহস্পতিবার ভোর থেকে কলকাতা-...

২১ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.