JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম
Breaking
Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত

ই-মেলে পর পর বোমা-হুমকি, স্বাধীনতা দিবসের আগে চাঞ্চল্য রাজধানীতে

ই-মেলে পর পর বোমা-হুমকি, স্বাধীনতা দিবসের আগে চাঞ্চল্য রাজধানীতে

স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে বোমা-হুমকিতে চাঞ্চল্য ছড়াল দিল্লি হাই কোর্টে। শুক্রবার ই-মেলের মাধ্যমে আদালতে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই তৎপর হয় দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি। ১৫ অগাস্টের আগে এমন ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এমনিতেই দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাজধানীতে ঢোকা-বেরোনোর বিভিন্ন পথে চলছে বাড়তি তল্লাশি। জনবহুল এলাকা এবং যেখানে স্বাধীনতা দিবস ঘিরে মানুষের আনাগোনা বাড়ার সম্ভাবনা, সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত ৩ অগাস্ট দিল্লির মেয়রের দফতরও বোমা মেরে ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। দিল্লি পুরসভা সূত্রে জানানো হয়েছিল, সেটি ছিল মেয়রের দফতরে পাওয়া আট নম্বর বোমা-হুমকি। ওই দিন সকাল ৯টা ৭ মিনিটে একটি অজ্ঞাতপরিচয় ই-মেলে জানানো হয়, দুপুর ২টা ১১ মিনিটে বোমা বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশকে খবর দেওয়া হয়। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পর পর এমন হুমকিতে রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দিল্লি হাই কোর্টে শুক্রবারের হুমকির পর নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তবে এই হুমকি কতটা সত্যি, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে যে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছিল, এই ঘটনার পরে তা আরও জোরদার করা হয়েছে।

 

 

129 Views 0 Likes 0 Comments

Related News

Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু,  যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ
দেশ

Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ...

সন্ধ্যার দিকে বাড়ির অদূরেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলো করছিল একরত্তি মেয়েটি। কিন্তু পথচলতি জায়গার পাশেই ঢাকনাহীন অবস্থায় মুখ খোলা ছিল একটি বিপজ্জনক বোরওয়েলের পাইপ। খেলার ছলে অসাবধানতাবশত পা পিছলে সোজা সেই সরু গর্তের গভীর অতলে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা অন্য বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গেই প্রশাসনকে খবর দেওয়া হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৩৩ পিএম · 2 মিনিট
Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত
দেশ

Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই...

এক পায়ে দাঁড়িয়ে, নিখুঁত ভারসাম্য বজায় রেখে এক হাতে চিরুনি আর অন্য হাতে বৈদ্যুতিক ট্রিমার কিংবা কাঁচি চালিয়ে যান অপার দক্ষতায়।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী
দেশ

Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী

মসজিদের একাংশ ভাঙার প্রতিবাদে পরে বিপুল সংখ্যায় মুসলিম মহিলারাও ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের দাবি, মসজিদ অপসারণের কাজ বন্ধ করতে হবে। একইসঙ্গে মসজিদের অংশবিশেষ ভাঙার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন স্থানীয়দের একাংশ।

২৮ সেপ্টে ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার করল বায়ুসেনা
দেশ

Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনক...

নিচে উত্তাল জলস্রোত, ওপরে বিপজ্জনক গতিতে ঘুরছে কপ্টারের ব্লেড। ঠিক এই আবহেই শুরু হয় মূল উদ্ধারকাজ। কোনো রকমে নড়বড়ে চালাটির ওপর সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয় বায়ুসেনার বিশেষ কমান্ডো দল 'গরুড়'-এর এক জওয়ানকে। তিনি ধ্বংসপ্রায় ছাদে পা রেখেই আতঙ্কগ্রস্ত মানুষদের সাহস জোগান এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে একে একে তাঁদের সুরক্ষা বলয়ে বাঁধেন। এরপর উইঞ্চের সাহায্যে কপ্টারটিকে নির্দিষ্ট উচ্চতায় স্থির রেখে ঝুলন্ত তারের মাধ্যমে একে একে সবাইকে ওপরে টেনে তোলা হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.