JAZZBAAT 24 BANGLA
২০ অক্টো ২০২৬, ০২:০৪ এএম
Breaking
Abhijeet Dipke : দিল্লি পুলিশের পুরনো ভিডিও শেয়ার করে প্রশ্ন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে... Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিল, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু Chorbagan Stampede: মাইকে ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণা, নিরাপত্তায় গাফিলতি, না কি থিমের চাকচিক... Tiger Shroff: টার্গেটে টাইগার শ্রফ! গুলি চালিয়েও শেষ রক্ষা হল না আততায়ীর Jailer 2: চার দিনেই বিশ্বজুড়ে ৪২৪ কোটি! ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’ Church Accident : ইকুয়েডরের গির্জায় ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি ক্যাথলিক যাজকের VIP Culture Stop: মণ্ডপে আর মিলবে না ভিআইপি সুবিধা, পুজোয় নিরাপত্তা আঁটসাঁট করতে ময়দানে প্... Chorbagan Stampede : ভিড়ের চাপে পাঁজরের হাড় ফুঁড়ে ঢুকেছে ফুসফুসে, ময়নাতদন্তে শিউরে ওঠার... Abhijeet Dipke : দিল্লি পুলিশের পুরনো ভিডিও শেয়ার করে প্রশ্ন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে... Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিল, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু Chorbagan Stampede: মাইকে ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণা, নিরাপত্তায় গাফিলতি, না কি থিমের চাকচিক... Tiger Shroff: টার্গেটে টাইগার শ্রফ! গুলি চালিয়েও শেষ রক্ষা হল না আততায়ীর Jailer 2: চার দিনেই বিশ্বজুড়ে ৪২৪ কোটি! ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’ Church Accident : ইকুয়েডরের গির্জায় ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি ক্যাথলিক যাজকের VIP Culture Stop: মণ্ডপে আর মিলবে না ভিআইপি সুবিধা, পুজোয় নিরাপত্তা আঁটসাঁট করতে ময়দানে প্... Chorbagan Stampede : ভিড়ের চাপে পাঁজরের হাড় ফুঁড়ে ঢুকেছে ফুসফুসে, ময়নাতদন্তে শিউরে ওঠার...

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

কলকাতা, নিউজ ডেস্ক: এক ডার্বির রেশ কাটতে না কাটতেই ফের ডার্বি। কয়েক দিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে দেখা হয়েছিল হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। সেই মহারণে সবুজ-মেরুন বাহিনীকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। এ বার অবশ্য মঞ্চ বদলেছে। সোমবার বারাসাতে কলকাতা লিগের ডার্বিতে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে তার আগেই ইস্টবেঙ্গল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য একটি খবর। কলকাতা লিগে লাল-হলুদ জার্সিতে নজর কাড়া তিন তরুণ ফুটবলারের পারফরম্যান্স নাকি মনে ধরেছে দলের হেড কোচ হাবাসের। ফলে খুব শীঘ্রই তাঁদের আইএসএলেও দলের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও তৈরি হয়েছে।

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের। 

বুধবারই ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে জিতিয়েছেন তিনি। আকাশের গোলের ক্ষুধা এবং আক্রমণাত্মক ফুটবল নজর এড়ায়নি দলের কর্তাদের। অঙ্কন এবং বিলালও চলতি কলকাতা লিগে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে তিন তরুণের জন্য আইএসএলের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

তবে সোমবারের ডার্বিতে এই তিন ফুটবলারকে ঘিরে যেমন আগ্রহ থাকবে, তেমনই চর্চায় ক্লাবের প্রথম সারির দলের অনুপস্থিতিও। ডার্বি বলেই অনেকের ধারণা ছিল, অন্তত কয়েক জন সিনিয়র ফুটবলারকে মাঠে নামাতে পারে লাল-হলুদ শিবির। কিন্তু আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই বলেই খবর। 

বরং একটি সূত্রের দাবি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখেই সিনিয়রদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলতঃ কলকাতা লিগের এই ডার্বিতে তরুণ ফুটবলারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবকে।

তার ওপর এ বারের ডার্বির সময়সূচিও নজরকাড়া। সোমবার, অর্থাৎ কাজের দিনেই বারাসাতে মুখোমুখি হচ্ছে দুই দল। ফলে মাঠে কতটা সমর্থক হাজির হন, সে দিকেও নজর থাকবে। ডুরান্ডের ফাইনালের কয়েক দিনের মধ্যেই ফের ডার্বি। স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে। 

এক দিকে মোহনবাগানের বিরুদ্ধে ফের জয়ের হাতছানি। অন্য দিকে তরুণদের সামনে নিজেদের প্রমাণ করার মঞ্চ। তার মধ্যেই হাবাসের নজরে পড়ার খবর আকাশ, অঙ্কন এবং বিলালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। সোমবারের ডার্বি তাই শুধু লড়াই নয়। লাল-হলুদ শিবিরে আগামী দিনের তারকা খোঁজার পরীক্ষাও হয়ে উঠতে পারে।

24 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.