JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

নীলগঞ্জে পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

নীলগঞ্জে পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

মঙ্গলবার সাত সকালেই এক ভয়াবহ ঘটনাটার সাক্ষী থাকলো স্বয়ং পুলিশ আধিকারিকরাই। বিকট শব্দে কেঁপে উঠলো উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ। মুহূর্তেই যেন বদলে গেল পুলিশ ফাঁড়ির চেহারা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বারুদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উঠছে একাধিক প্রশ্ন। ‌ নিরাপত্তা বিধি মেনেই কি উদ্ধার হওয়া বিস্ফোরক সংরক্ষণ করে রাখা হয়েছিল!

সুত্র মারফত জানা গিয়েছে, বিগত দু-দিন আগেই নীলগঞ্জের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বারুদ উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধার হওয়া বাজি ও বারুদ নিষ্ক্রিয় না করে ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার আচমকারী সেই গোডাউন থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ‌ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল স্থানীয় মানুষজন আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এলাকাবাসীদের দাবি, যে গোডাউনে বাজি ও বারুদ মজুদ রাখা হয়েছিল সেইই বিল্ডিংস-এর উপরের তলাতেই একটি পরিবারের বসবাস। মঙ্গলবার সকালে তীব্র শব্দে যখন বাজি ও বারুদ ফাটতে শুরু করে তখনই তারা আতঙ্কে সেখান থেকে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। যে ড্রামে বারুদ রাখা হয়েছিল সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে।

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।  দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে।

সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এলাকায় সতর্কতা জারি করা হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গোটা বিষয়ের। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ‌

19 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.