JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ, অভিষেক-সহ তিনজনের বিরুদ্ধে মামলা!

সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ, অভিষেক-সহ তিনজনের বিরুদ্ধে মামলা!

সেবাশ্রয়কে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের যুবরাজের। আবারো অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ‌ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ‌পৈলানের একটি রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজনের নামে ৪০ দিন তাদের রিসোর্ট আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয় চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমস্ত খরচও বহন করতে বাধ্য করা হয় রিসর্ট কর্তৃপক্ষকে বলে অভিযোগ করে ওই রিসোর্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রিসোর্টের প্রতিনিধি সমীরণ রায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ ও ২০২৬ সালে আয়োজিত সেবাশ্রয় ও সেবাশ্রয়-২ কর্মসূচির জন্য তাঁদের রিসর্ট প্রায় ৪০ দিনের জন্য সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়। এতে পর্যটনের মরসুমে তাঁরা রিসর্ট ভাড়া দিতে পারেননি এবং প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের অসুবিধার কথা কোনোভাবেই চিন্তা করে দেখা হয়নি। 

শুধু তাই নয় প্রতিদিন ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও কর্মীর থাকার ব্যবস্থা করতে বাধ্য করা হয় রিসর্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি স্থানীয় শিবির পরিচালনার জন্য অতিরিক্ত অর্থও আদায় করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কথার অমান্য হলে রিসোর্ট ভাঙচুর ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার হুমকির সম্মুখীন হতে হয় তাদের। ‌ইতিমধ্যেই রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং দুর্নীতিদমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, রাজ্যের তৃণমূল সরকার থাকাকালীন ডায়মন্ড হারবারের সাংসদ গরিব ও অসহায় মানুষদের কথা চিন্তা করে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর একের পর এক অভিযোগ আছে এই সেবাশ্রয়কে ঘিরে। বিজেপি সরকারের আমলে সেবাশ্রয়কে ঘিরে একাধিক এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে আরো একটি অভিযোগ সেবাশ্রয়কে ঘিরে হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

36 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.