একুশে জুলাইয়ের কর্মসূচির দিন ভোররাতে সোশ্যাল মিডিয়া পোস্ট করে চাঞ্চল্য ছড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, বিশেষ সূত্রে তিনি খবর পেয়েছেন যে, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর তাঁর বাড়িতে পরিকল্পিত হামলা হতে পারে।
পোস্টে কুণাল ঘোষ আরও অভিযোগ করেছেন, তাঁকে কোনও অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলে যেতে দেওয়া হবে না। বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে তাঁর উপর শারীরিক আক্রমণ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও দাবি করেন, রবিবার সন্ধ্যায় এক ব্যক্তির বাড়িতে ছয়জনের একটি বৈঠক হয় এবং সেখানে আরও দু’জন ফোনে যুক্ত হয়ে এই পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে, ২১ জুলাইয়ের সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছে কালীঘাট তৃণমূল। মঞ্চ ভাঙচুরের খবর পেয়েই বিড়লা তারামন্ডলের সামনে তৈরি হওয়া মঞ্চে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। তার পর রাতভর মঞ্চ পাহারা দেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনরাও