JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৬ পিএম
Breaking
মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত? নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত? নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের

গণেশের কঙ্কালসার রূপ! নেপথ্যে লুকিয়ে বাংলার ভয়াবহ ইতিহাস

গণেশের কঙ্কালসার রূপ! নেপথ্যে লুকিয়ে বাংলার ভয়াবহ ইতিহাস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দুদিন আগেই বাংলা তথা গোটা ভারতে পালিত হয়েছে গণেশ চতুর্থী। কিন্তু গণেশের এক অন্য রূপ তুলে ধরেছিলেন অবিভক্ত বাংলার একজন ভাস্কর শিল্পী। ঐতিহ্য ও আধুনিকতা মিশিয়ে ভারতীয় ভাস্কর্য শিল্পকে যাঁরা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম নাম প্রদোষ দাশগুপ্ত। ১৯৪০ দশকের 'ক্যালকাটা গ্রুপ'-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই শিল্পী। তিনি ভাস্কর্যে নান্দনিকতার বাইরে বেরিয়ে সমসাময়িক সমাজ ও মানুষের যন্ত্রণাকে মাটি আর ব্রোঞ্জের ছাঁচে ফেলে দেখাতে চেয়েছিলেন নিষ্ঠুর বাস্তবতা। তাঁর এই সামাজিক চেতনার এক অনন্য ও রুগ্ন প্রকাশ ঘটেছে আমাদের অতি পরিচিত দেবতা গণেশের একটি ব্যতিক্রমী অবয়বে।

পৌরাণিক ও সনাতন সংস্কৃতিতে গণেশকে সমৃদ্ধি, প্রাচুর্য, জ্ঞান ও বুদ্ধির দেবতা রূপে পুজো করা হয়। তাঁর ভুঁড়ি বা বিশাল উদর মূলত বিশ্বব্রহ্মাণ্ডের সমৃদ্ধিকে ধারণ করে। কিন্তু শিল্পী প্রদোষ দাশগুপ্ত প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছেন তাঁর সৃষ্টির মাধ্যমে। তাঁর তৈরি গণেশ স্থূলকায় বা মেদবহুল নন, বরং অত্যন্ত কৃশ, রুগ্ন এবং কঙ্কালসার।
গণেশের এই জীর্ণ ও শীর্ণ রূপটি আসলে যেন সমাজ জুড়ে থাকা তীব্র অপুষ্টি, অনাহার এবং দারিদ্র্যের আয়না।

তাঁর এই সৃষ্টির মূলে রয়েছে তৎকালীন বাংলার দুর্ভিক্ষ, দেশভাগ এবং সাধারণ মানুষের খাদ্যের দারুন অভাব যা তাঁর
সংবেদনশীল মনে গভীরভাবে আলোড়ন ফেলেছিলো। দেবতাকে সমাজের সাধারণ নিগৃহীত ও অনাহারে থাকা মানুষের জায়গাদাঁড় করিয়ে তিনি এক তীব্র ব্যঙ্গাত্মক ও বাস্তবধর্মী বার্তা দিতে চেয়েছেন। দেবতা যেখানে নিজেই অপুষ্টির শিকার, সেখানে মানুষের জীবনের দৈন্যদশা কতটা ভয়াবহ, তা এই একটি মাত্র শিল্পকর্মের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে।

ব্রোঞ্জ মাধ্যমে তৈরি এই ভাস্কর্যটিতে প্রদোষ দাশগুপ্তের সিগনেচার স্টাইল বা ফর্মের বলিষ্ঠ প্রকাশ দেখা যায়। জ্যামিতিক ভাঙচুর এবং ইউরোপীয় আধুনিকতাবাদের প্রভাব থাকা সত্ত্বেও এর অন্তরাত্মাটি ছিল খাঁটি ভারতীয় ও সমকালীন সমাজ-সংলগ্ন। যেখানে তথাকথিত দেবত্বকে সরিয়ে রেখে ক্ষুধার্ত ও কঙ্কালসার মানুষের অবয়বকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রদোষ দাশগুপ্তের এই রুগ্ন গণেশ কেবল একটি ধর্মীয় মূর্তির শৈল্পিক রূপান্তর নয়, এটি মূলত একটি সামাজিক দলিল। ধর্মের মোড়কে সমাজবাস্তবতা এবং অনাহারের বিরুদ্ধে শিল্পীর এই নীরব প্রতিবাদ আজও ভারতীয় আধুনিক ভাস্কর্য শিল্পের ইতিহাসে এক বৈপ্লবিক সৃষ্টি হিসেবে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার ধর্মতলায় রাজভবনের দক্ষিণ-পূর্বে স্থাপিত নেতাজীর মূর্তি তার নির্মিত। কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিষ্ঠিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পূর্ণাবয়ব শ্বেতপাথরের মূর্তিটিও তার গড়া।

22 Views 0 Likes 0 Comments

Related News

মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত?
মহানগর

মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত?

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২ জুন। ধর্মতলা চত্বরে একটি সভায় বাংলাদেশের আন্দোলনকারী শরিফুল ইসলাম হাদিকে প্রসঙ্গ করে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস নিয়ে হাই কোর্টের বড় নির্দেশ, খারিজ দমকলের নোটিস!
মহানগর

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস নিয়ে হাই কোর্টের বড় নির্দেশ, খারিজ দমকলের নোটিস!

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। অফিস খালি করার জন্য পশ্চিমবঙ্গ দমকল বিভাগের জারি ক...

১৬ সেপ্টে ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট
‘ঘাসফুল’ কার?  মমতা-ঋতব্রত শিবিরের নথি-যুদ্ধে নজর কমিশনের দিকে
মহানগর

‘ঘাসফুল’ কার? মমতা-ঋতব্রত শিবিরের নথি-যুদ্ধে নজর কমিশনের দিকে

এখন মমতা শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, ২২ জুনের বিশেষ অধিবেশনের আগেই অর্থাৎ ২০ জুন কালীঘাটে সাংগঠনিক রদবদলের বৈঠক হয়েছিল। ওই বৈঠকেই চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অথরাইজড সিগনেটরি এবং নির্বাচন কমিশনের অথরাইজড রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব থেকে সরানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

১৬ সেপ্টে ২০২৬, ১১:৩০ এএম · 2 মিনিট
চোখের নীচে গভীর ক্ষত, ছবির সঙ্গে রহস্যময় বার্তা! অভিষেকের পোস্ট ঘিরে কেন এত চর্চা?
মহানগর

চোখের নীচে গভীর ক্ষত, ছবির সঙ্গে রহস্যময় বার্তা! অভিষেকের পোস্ট ঘিরে কেন এত চর্চা?

ছবিতে অভিষেকের বাঁ চোখের ঠিক নীচে একটি পুরনো গভীর ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। ছবিটির সঙ্গে ইংরেজিতে কয়েকটি লাইনও লিখেছেন তিনি।

১৬ সেপ্টে ২০২৬, ১১:২৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.