JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম
Breaking
অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত

সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায়

সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায়
durga-puja-2026-handmade-jewellery-trending ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পুজো মানে জাঁকজমক উৎসবের মেজাজ। পুজো মানেই নতুন সাজ-পোশাকের মোড়কে নিজেকে নতুন সাজে মেলে ধরার উৎসব। দুর্গাপুজো মানে আট থেকে আশির খুশির জোয়ার। মণ্ডপে মণ্ডপে তোড়জোড় শুরু। কেনাকাটা থেকে শরীরচর্চায় ব্যস্ত মানুষ। শুরু হয়েছে হাতে তৈরি গয়না বানানো।

সোনা-রুপোর গয়নায় হাত ঠেকানো দায়! চাহিদার তুঙ্গে হ্যান্ডমেড গয়না। দাম কম, কাজেই চাহিদার তুঙ্গে এই গয়না পোশাকের সঙ্গে মানানসই গয়না, পাট-পুঁতি-অক্সিডাইজ দিয়ে তৈরি, অপূর্ব দেখতে, পরলেই নজর কাড়বে, কোথায় পাবেন জানুন।

জুয়েলারি তৈরিতে অনন্য নজির গড়ছেন। গ্রামের মহিলাদের হাতে তৈরি এই গয়নার চাহিদা তুঙ্গে। নতুন ভাবনায় মুগ্ধ আজকের অষ্টাদশী থেকে নববধূ, সবার পছন্দের তালিকায় এখন হ্যান্ডমেড জুয়েলারি। সোনা ও প্রথাগত গয়নার বিকল্প হিসেবে তাঁরা ঝুঁকছেন পাট, কাপড়, পুঁতি, কপার ও অক্সিডাইজড মেটালের গয়নার দিকে। ফ্যাশন সচেতনদের কাছে এখন হাতে তৈরি এই গয়নাই নতুন ট্রেন্ড।

গ্রাম থেকে শহর, এমনকি রাজ্য পেরিয়ে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে এই হ্যান্ডক্রাফটেড জুয়েলারি। শুধু ডিজাইনের অভিনবত্বই নয়, প্রতিটি টুকরোয় লুকিয়ে আছে হস্তশিল্পের সূক্ষ্ম ছোঁয়া। অক্সিডাইজড থেকে শুরু করে সম্পূর্ণ হ্যান্ডমেড গয়না, সবেতেই মিলছে ইউনিক ডিজাইন এবং সৃজনশীলতার নিখুঁত পরিচয়।

পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপ অঞ্চলের বড়কুলগাছি গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরিতে অনন্য নজির গড়ছেন। গ্রামের মহিলাদের হাতে তৈরি এই গয়নার চাহিদা তুঙ্গে। উৎসবের মরশুমে এই গয়নাগুলি পাড়ি দিচ্ছে লখনউ, মুম্বই, রাজস্থান, কেরল, দিল্লি-সহ দেশের নানা প্রান্তে।

গ্রামবাসী শম্পা মাঝি জানালেন, “সোনার দাম এখন অনেক বেশি। তাই সোনার গয়না কেনা অনেকের পক্ষেই কঠিন। কিন্তু আমাদের তৈরি হ্যান্ডমেড গয়নার চাহিদা এখন দারুণ। এই কাজের মাধ্যমে আমাদের ভালো রোজগারও হয়।” গ্রামের মহিলাদের এই উদ্যোগ তাঁদের আত্মনির্ভরতার নতুন দিশা।

বড়কুলগাছির মহিলাদের হাতে তৈরি গয়নাগুলি আজ গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। সৌন্দর্যের পাশাপাশি এই শিল্প বহু পরিবারের জীবিকার পথ খুলে দিয়েছে। যেখানে সোনার গয়না আজ হাতের নাগালের বাইরে, সেখানে গ্রামের মহিলাদের তৈরি হ্যান্ডমেড জুয়েলারিই হয়ে উঠেছে নতুন আশার আলো, নতুন রোজগারের রসদ।

19 Views 0 Likes 0 Comments

Related News

ফ্রান্স থেকে গোয়া হয়ে ভারত, মন জয় করেছে মটন ভিন্দালু
রকমারি

ফ্রান্স থেকে গোয়া হয়ে ভারত, মন জয় করেছে মটন ভিন্দালু

নিউজ ডেস্ক: ভিন্দালু- আদতে এটি একটি ফরাসি পদ। খাবারটির উৎপত্তি পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। সেই সময় পর্তুগিজ অভিযাত্রীরা কার্নে দে ভিনহা দ'আলহোস  বা মদ/ভিনেগার ও রসুনে ম্যারিনেট করা মাংস'র রেসিপি নিয়ে ভারতে পদার্প...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:১৬ পিএম · 2 মিনিট
কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু
রকমারি

কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু

এই মাছের পদগুলির মধ্যে একটি অন্যতম পদ কারিমিন পলিচাথু। এটি একটি সামুদ্রিক মাছের পদ। আজকে শিখব কেরালার ঐতিহ্যবাহী মাছের এই বিশেষ পদ।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট
দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ
রকমারি

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ

এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।

০৮ সেপ্টে ২০২৬, ০৮:৫৭ পিএম · 2 মিনিট
চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো
রকমারি

চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো

মোটেই বাঙালি পদ নয়! ফরাসিদের হেঁশেল থেকে জাহাজপথে বাংলায় এসে জমিয়ে বসে এই রান্না-শুক্তো। অনেক ধরনের শুক্তো খেয়েছেন। আজ খেয়ে দেখুন নতুন ধরনের শুক্তো। রাঙাআলু'র শুক্তো।

০৩ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.