JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

২২ বছর পর বেকসুর খালাস দেশের প্রাক্তন ক্রিকেটার!

২২ বছর পর বেকসুর খালাস দেশের প্রাক্তন ক্রিকেটার!

নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ ২২ বছরের আইনি লড়াইয়ের অবসান। ২০০৪ সালের একটি মামলায় সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর বিরুদ্ধে আনা জাল নথি, প্রতারণা, ষড়যন্ত্র এবং পাসপোর্ট আইনের ধারায় ওঠা অভিযোগের কোনওটিই প্রমাণিত হয়নি বলে জানিয়েছে। অভিযোগ ছিল, ইংল্যান্ডে যাওয়ার জন্য ভিসা ও অভিবাসন সংক্রান্ত নথি জাল করা এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের সঙ্গে মার্টিনের যোগ ছিল। কিন্তু আদালতে তাঁর বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

মামলার সূত্রপাত ২০০৪ সালে। মার্টিনের একটি ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। দলের এক সদস্য ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ব্রিটেনে থেকে যান। পরে তিনি ভুয়ো ইমিগ্রেশন স্ট্যাম্প করিয়ে ভারতে ফেরার চেষ্টা করেন বলে অভিযোগ। 

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করার পর তদন্ত শুরু হয়। মার্টিনের দাবি, মূল এফআইআরে তাঁর নামই ছিল না। কিন্তু তদন্ত চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাঁর পরিচিতির কারণেই তাঁকে মামলায় জড়ানো হয়।

আদালতে অবশ্য মার্টিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য মেলেনি। আর্থিক লেনদেন নিয়ে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি আজওয়া স্পোর্টস ক্লাবের মালিকানা বা নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল, এমন দাবিরও ভিত্তি খুঁজে পায়নি আদালত। একাধিক সাক্ষীও অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য দিতে পারেননি। ফলে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে বেকসুর খালাস পেলেন বরোদার এই প্রাক্তন ক্রিকেটার।

রায়ের পর সংবাদমাধ্যমের সামনে আবেগতাড়িত হয়ে পড়েন মার্টিন। তাঁর দাবি, এই মামলা তাঁকে বছরের পর বছর মানসিক চাপের মধ্যে রেখেছিল। এমনকি মামলার জেরে রেলের চাকরিও হারাতে হয়েছিল তাঁকে। এত দিন ধরে বিসিসিআইয়ের কাছ থেকেও কোনও উত্তর পাননি বলে অভিযোগ করেন তিনি। 

২২ বছর পর আদালতের এই রায়কে জীবনের ‘বড় মোড়’ বলেই মনে করছেন মার্টিন। ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫৮ রান, ব্যাটিং গড় ২২.৫৭। দীর্ঘ আইনি লড়াই শেষে এ বার যেন নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।

15 Views 0 Likes 0 Comments

Related News

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর
ময়দান

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর

জাতীয় দলে ফেরার দরজা খুলছে না মহম্মদ শামির জন্য। বরং সময় যত গড়াচ্ছে, ততই কঠিন হচ্ছে সেই প্রত্যাবর্তনের রাস্তা।

০৫ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড়
ময়দান

Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড...

একের পর এক সাফল্যের যে ধারাবাহিকতা চার দশক ধরে ভারতীয় টেনিসকে এশিয়ার মঞ্চে আলাদা পরিচয় দিয়েছিল, সদ্যসমাপ্ত এ বছরের আইচি-নাগোয়া এশিয়াডে সেটিই গিয়েছে থমকে।

০৫ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্রিকেটবিশ্ব
ময়দান

Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্...

ক্রিকেটের ময়দানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ব্যাটে লাগেনি বল, অথচ তা সোজা উড়ে গিয়ে পৌঁছল গ্যালারিতে।

০৫ অক্টো ২০২৬, ১১:৩৪ এএম · 3 মিনিট
India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হাতে তোরেইরা
ময়দান

India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হ...

শহরটা ফুটবলের হলেও, দেশটা যেন ক্রিকেটেরই। তাই ফুটবলের শহর কলকাতায় এসেও ক্রিকেটের স্বাদ নিল উরুগুয়ে।

০৫ অক্টো ২০২৬, ১০:২৭ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.