JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৮:০১ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

সুকান্তকে নিশানা, শোকজ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক

সুকান্তকে নিশানা, শোকজ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক

দক্ষিণ দিনাজপুর, নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্পর্কে  বিতর্কিত মন্তব্যের জের! গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়কে শো-কজ করল রাজ্য বিজেপি। সাত দিনের মধ্যে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে খবর। 

সম্প্রতি ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন সত্যেন্দ্রনাথ রায়। সেখানে সুকান্ত মজুমদারের পাশাপাশি তৃণমূল নেতা বিপ্লব মিত্রকেও আক্রমণ করেন তিনি। বিধায়কের অভিযোগ, তৃণমূলের কয়েকজন ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে সুকান্ত মজুমদারের যোগাযোগ রয়েছে। এমনকি বিজেপি ও তৃণমূলকে ‘মাসতুতো ভাই’ বলেও মন্তব্য করেন তিনি।

বিধায়কের এই বক্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। বিজেপির অন্দরেও বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয় বলে দলীয় সূত্রে খবর। অভিযোগ, শুধু সামাজিক মাধ্যমে নয়, সংবাদমাধ্যমের সামনেও দলের শীর্ষ নেতাকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন সত্যেন্দ্রনাথ রায়।

এরপরই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরে আনা হয়। বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানানো হয় বলে জানা গিয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার পরই শোকজের সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব।

বুধবার বিকেলে বিধায়কের কাছে পাঠানো হয়েছে নোটিস। সেখানে বলা হয়েছে, বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে তাঁকে শোকজ করা হচ্ছে। দলীয় সূত্রের দাবি, সত্যেন্দ্রনাথ রায়ের বক্তব্য দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে শোকজের খবর প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত সত্যেন্দ্রনাথ রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

51 Views 0 Likes 0 Comments

Related News

Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা
রাজনীতি

Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট...

পর্দায় ফাটাকেষ্টরূপে তাঁকে দেখা গিয়েছিল মন্ত্রীর ভূমিকায়। এ বার বাস্তবেও প্রশাসনের মঞ্চে নয়া ভূমিকায় মিঠুন চক্রবর্তী।

০৭ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 3 মিনিট
কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক
রাজনীতি

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় দলীয় কর্মীসভা। আর সেখান থেকেই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবারের ‘ব্ল্যাকআউট’ মন্তব্যের পর মঙ্গলবার তিনি অতিবামপন্থী ও যাঁ...

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
রাজনীতি

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর...

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লো...

২৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!
রাজনীতি

‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার আরও প্রকাশ্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.