JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম
Breaking
জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’... ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড্রামা আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’... ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড্রামা আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের শিল্পায়নে গতি আনতে বড় পদক্ষেপ। রাজ্যে পালাবদলের আগে উন্নত চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর স্ত্রী প্রীতি আদানি, ছেলে করণ আদানি। প্রায় ৫১ একর জমির উপর তৈরি হবে এই হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র।

বুধবার রাতে শহরে পৌঁছন আদানি। কলকাতায় পা রেখেই বৃহস্পতিবার সকালে শহরের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ৷ সস্ত্রীক পুজো দেওয়ার মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। তাঁর সফর ঘিরে সকাল থেকেই মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে আদানির। সেই কর্মসূচির মধ্যে অন্যতম নিউটাউনে ২ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি রাজ্যের শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এরপর নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ নামে ২ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত হন গৌতম আদানি। সেখানেই আদানির গলায় শোনা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনি বলেন, 'বাংলায় শিল্পের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনিই প্রমাণ করেছেন, আপনিই সত্যি ভূমিপুত্র। কর্মসংস্থা, শিক্ষা, শিল্পের পরিকাঠামো-স্বাস্থ্য সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনেছেন।

তবে আদানির কলকাতা সফরে শুধু হাসপাতাল প্রকল্পই নয়, নজরে রয়েছে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংও। সূত্রের খবর, রাইটার্স বিল্ডিং সংস্কারের বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয়েছে। এর আগে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা মহাকরণ পরিদর্শন করে সংস্কারের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখেছিলেন। ঐতিহাসিক এই ভবন সংস্কারে বড় অঙ্কের অর্থ খরচ হতে পারে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয় কি না, সেদিকেও নজর রয়েছে।

এছাড়াও কুমোরটুলি ঘাটের সংস্কার নিয়েও এদিন কর্মসূচি রয়েছে আদানি গোষ্ঠীর। ইতিমধ্যেই কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজ সম্পন্ন করেছে আদানি গ্রুপ। আজ আনুষ্ঠানিকভাবে সেই সংস্কার করা ঘাটেরও উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ফলে আদানির কলকাতা সফর ঘিরে শিল্প বিনিয়োগ, স্বাস্থ্য পরিকাঠামো এবং শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য সংরক্ষণ—তিন ক্ষেত্রেই নতুন কোনও ঘোষণা সামনে আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপনrrr
21 Views 0 Likes 0 Comments

Related News

জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের
মহানগর

জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের

কলকাতা, নিউজ ডেস্ক: জোর করে চাঁদা আদায়ের চেষ্টায় বড় পদক্ষেপ। চাঁদার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ জানাতে, এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। কোনও ব্যক্তি বা সংগঠনের তরফে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা হলে নাগর...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির
মহানগর

২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির

কলকাতা: ‘‘গুজরাতের পর দ্বিতীয় কর্মভূমি পশ্চিমবঙ্গ।’’ নিউ টাউনে দাঁড়িয়ে বাংলার মাটিকে প্রণাম করে এ ভাবেই রাজ্যে আগামী দিনের বড় বিনিয়োগের বার্তা দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে পরি...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৩৭ পিএম · 3 মিনিট
ডিসেম্বরে বাংলায় আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধের পথে
মহানগর

ডিসেম্বরে বাংলায় আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধের পথে

কলকাতা: পড়ুয়া সংখ্যা কম এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, এই দুই কারণকে সামনে রেখে বাংলায় আরও প্রায় ৩০০টি মাদ্রাসা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বে...

২৪ সেপ্টে ২০২৬, ১২:১৭ পিএম · 2 মিনিট
জ্যোতি বসুর শিল্পনীতির প্রশংসা দিলীপের!
মহানগর

জ্যোতি বসুর শিল্পনীতির প্রশংসা দিলীপের!

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শিল্পনীতির প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে সিপিএমের রাজনৈতিক পতনের পিছনে দলের অভ্যন্তরীণ মতবিরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রাত...

২৪ সেপ্টে ২০২৬, ১২:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.