JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৩:৩৪ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

‘ওঁদের আত্মত্যাগ...’, স্বাধীনতা দিবসে ভাইরাল গৌতম গম্ভীরের বার্তা

‘ওঁদের আত্মত্যাগ...’, স্বাধীনতা দিবসে ভাইরাল গৌতম গম্ভীরের বার্তা

৮০ বছরে পা দিল ভারতের স্বাধীনতা। গোটা দেশ যখন এই পবিত্র দিনে জাতীয় পতাকার রংয়ে রাঙা, তখন স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর। শনিবার সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘ওঁদের আত্মত্যাগ। আমাদের স্বাধীনতা। আমাদের দায়িত্ব: ভারত। জয় হিন্দ।’’

স্বাধীনতা দিবসে গম্ভীরের এই সংক্ষিপ্ত বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। দেশের স্বাধীনতার পিছনে যে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর সাহস ও আত্মত্যাগ, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, স্বাধীনতা শুধু উদ্‌যাপনের বিষয় নয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যেক নাগরিকের দায়িত্বও।

এ দিকে স্বাধীনতা দিবসের আবহেই তৃতীয় দেশ হিসেবে ৬০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার গলে এ দিন থেকেই শুরু হয়েছে দুই টেস্টের সিরিজ। তার মধ্যেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সমাজ মাধ্যমে বিসিসিআই লিখেছে, ‘‘প্রত্যেক ভারতীয়কে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ।’’ অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এ দিন দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণেও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। গম্ভীরের বার্তায়ও সেই একই সুর। স্বাধীনতার মূল্য শুধু মনে রাখা নয়, সেই স্বাধীনতাকে আরও শক্তিশালী করে তোলার দায়িত্বও বর্তমান প্রজন্মের।

157 Views 0 Likes 0 Comments

Related News

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভলিবল দল
ময়দান

Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভ...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ভলিবলে কাতারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত
ময়দান

Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত

এশিয়ান গেমসের (Asian Games 2026) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের বৃষ্টি নামাল ভারত। মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল।

২৯ সেপ্টে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি
ময়দান

CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। তার পরেই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর (CWC 2027)। গত ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.