JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৪:৩১ পিএম
Breaking
লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

জমজমাট সমাপনী অনুষ্ঠানে পর্দা নামল কমনওয়েলথ গেমসের, কোথায় শেষ করল ভারত

জমজমাট সমাপনী অনুষ্ঠানে পর্দা নামল কমনওয়েলথ গেমসের, কোথায় শেষ করল ভারত

রবিবার এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬। সেই মঞ্চেই পরবর্তী কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে কমনওয়েলথের পতাকা এবং ব্যাটন। ভারতের প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি ঊষা এবং গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সংঘভি। দেশগুলির কুচকাওয়াজে ভারতের পতাকাবাহকের দায়িত্ব পালন করেন সোনাজয়ী বক্সার জ্যাসমিন ল্যাম্বোরিয়া।

এ বারের গ্লাসগো গেমসে ভারত মোট ৩৯টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। এর মধ্যে রয়েছে ১৩ টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। ১৯৯৮ সালের কুয়ালালামপুর গেমসের পর এই প্রথমবার ভারতের পদকসংখ্যা ৫০-এর নিচে নেমে এল। তবে শুধুমাত্র পদকের সংখ্যা দিয়ে ভারতের পারফরম্যান্স বিচার করলে আসল ছবিটা ধরা পড়বে না।

আর্থিক সীমাবদ্ধতার কারণে এ বার কমনওয়েলথ গেমসের ক্রীড়াসূচি ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়েছিল। ২০২২ সালের বার্মিংহাম গেমসে যেখানে খেলার সংখ্যা ছিল ১৯টি, সেখানে এ বার গ্লাসগোতে ছিল মাত্র ১০টি খেলা। সেই কঠিন পরিস্থিতিতেও ভারতের ৩৯ পদক জয় এবং চতুর্থ স্থানে শেষ করা দেশের ক্রীড়াবিদদের দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ধারাবাহিক উন্নতিরই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে সমাপনী অনুষ্ঠানকে রঙিন করে তোলে ভারতীয় ও স্কটিশ সঙ্গীতের অনন্য মেলবন্ধন। জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবনের পরিবেশনা যেমন দর্শকদের মুগ্ধ করে। তেমনই উপস্থিত ছিলেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। পাশাপাশি স্কটল্যান্ডের কিংবদন্তি ব্যান্ড 'সিম্পল মাইন্ডস' এবং অস্ট্রেলিয়ার গায়িকা ডেল্টা গুডরেমের পরিবেশনাও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

28 Views 0 Likes 0 Comments

Related News

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.