JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম
Breaking
মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশিয়ারি রাহ... Nabanna: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখবে নবান্ন, ৫ লক্ষ কর্মীর তথ্য তলব! India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরিজ জয় সূর... Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভারত অধিন... ইলিশ-চিংড়ি থেকে খাসির মাংস, শুভেন্দুর জন্য আর কী কী রাঁধলেন সোমা ঠাকুর সৌরভদের ২৪ বছরের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান, ফখরের শতরানে ত্রিদেশীয় সিরিজ জয় অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্চিত মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশিয়ারি রাহ... Nabanna: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখবে নবান্ন, ৫ লক্ষ কর্মীর তথ্য তলব! India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরিজ জয় সূর... Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভারত অধিন... ইলিশ-চিংড়ি থেকে খাসির মাংস, শুভেন্দুর জন্য আর কী কী রাঁধলেন সোমা ঠাকুর সৌরভদের ২৪ বছরের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান, ফখরের শতরানে ত্রিদেশীয় সিরিজ জয় অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্চিত

সৌরভদের ২৪ বছরের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান, ফখরের শতরানে ত্রিদেশীয় সিরিজ জয়

সৌরভদের ২৪ বছরের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান, ফখরের শতরানে ত্রিদেশীয় সিরিজ জয়
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের স্মরণীয় এক রেকর্ডে এবার ভাগ বসাল পাকিস্তান। এক দিনের ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতল পাকিস্তান। ২৪ বছর আগে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একই রান তাড়া করে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল ভারত। শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেই নজির স্পর্শ করলেন ফখর জামানরা। তিন উইকেটে জিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফিও তুলে নিলেন তাঁরা।

২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৬ রান তাড়া করে জিতেছিল ভারত। সেই ম্যাচে মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের ঐতিহাসিক জুটি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। ২৪ বছর পর সেই একই রান তাড়া করে জয়ের নজির গড়ল পাকিস্তান। এক দিনের ক্রিকেটের কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন দুই দেশের দখলে।

শনিবার ফাইনালে প্রথমে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের দুরন্ত শতরানের সুবাদে ৩২৫ রান তোলে শ্রীলঙ্কা। কামিন্দু করেন ১৩১ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন পবন রথনায়েকে। ৬৫ বলে ৭৭ রান করেন তিনি। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র পাঁচ রানে আউট হন ওপেনার মাজ় সাদাকত। এর পর শূন্য রানে ফিরে যান বাবর আজম। ১৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেই পরিস্থিতি থেকে দলকে লড়াইয়ে ফেরান ফখর জামান এবং সাদ বেগ।

দু’জনে তৃতীয় উইকেটে ১৪৯ রান যোগ করেন। ৭৫ বলে ৭৪ রান করে আউট হন সাদ। অন্য দিকে, দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকেন ফখর। ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ছ’টি ছক্কা। ফখরের শতরান পাকিস্তানের জয়ের ভিত তৈরি করে দেয়।

এর পরেও ম্যাচে উত্তেজনা কমেনি। ফখর আউট হওয়ার পর পাকিস্তানের রান তোলার গতি কিছুটা কমে যায়। কিন্তু শেষ দিকে আরাফাত মিনহাসের ঝোড়ো ব্যাটিং ম্যাচের রং বদলে দেয়। মাত্র ৩১ বলে ৬১ রান করেন তিনি। হাসান নওয়াজ ৩৭ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে ফাইনাল জিতে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয় শুধু একটি ট্রফি জয়ের ঘটনা নয়, বরং ভারতীয় ক্রিকেটের ২৪ বছরের পুরনো এক ঐতিহাসিক নজিরে ভাগ বসানোর কাহিনিও।

এক দিনের ক্রিকেটের বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় এখন সবার উপরে ভারত এবং পাকিস্তান। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩২৬ রান তাড়া করে জয় এবং ২০২৬ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের একই রান তাড়া করে জয় - দুই দলকেই ইতিহাসের পাতায় একসঙ্গে জায়গা করে দিল।

4 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরিজ জয় সূর্যদের
ময়দান

India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরি...

স্পোর্টস ডেস্ক: সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিল ভারত। তাই হ্যামিল্টনে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ছিল নিউজিল্যান্ডের কাছে সম্মানরক্ষার লড়াই। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল কিউয়িরাই। টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিং এবং গ্লেন ফিলিপস...

০১ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 3 মিনিট
Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভারত অধিনায়ক
ময়দান

Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভ...

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে অকল্যান্ডে ৮৭ রানে হারের পরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শ্রেয়স আয়ারের অধিনায়কত্ব নিয়ে। ২৫৯ র...

০১ নভে ২০২৬, ০৫:৫৪ পিএম · 4 মিনিট
অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে
ময়দান

অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে

স্পোর্টস ডেস্ক: অকল্যান্ডের ইডেন পার্কে ব্যাট হাতে পুরনো ছন্দে বিরাট কোহলি। পাশের নেটে অনুশীলনে ব্যস্ত রোহিত শর্মাও। কখনও বিরাটের ব্যাট থেকে বেরিয়ে আসছে চোখধাঁধানো কভার ড্রাইভ, কখনও আবার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের ক...

০১ নভে ২০২৬, ০৫:৫০ পিএম · 3 মিনিট
তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্চিত
ময়দান

তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্...

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ শেষ। এ বার এক দিনের ক্রিকেট এবং টেস্টের প্রস্তুতি। নিউ জিল্যান্ড সফরে ভারতীয় দলের ব্যস্ততা বাড়ছে। তার মধ্যেই তিলক বর্মাকে লাল বলের ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা করছে নির্বাচকরা। নিউ জিল্যা...

০১ নভে ২০২৬, ০৫:৪৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.