সোনা বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তবে স্বাধীনতা দিবসের দিনে সেই সোনার দামে মিলল স্বস্তি। উৎসবের দিনে সোনার দাম কমলো। মধ্যবিত্তের কাছে এ যেন খুশির খবর। সাধারণত সোনার দাম হেরফের করে সোনার যোগান, চাহিদা এবং অর্থনীতির উপর। এদিন কলকাতা বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ঠিক কত তা দেখে নিন একনজরে।
১৫/৮/২০২৬ তারিখ, শনিবার কলকাতার বাজারে সোনার দাম
১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৫৩,০০০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,৩০০ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ১২৫ টাকা।
২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম প্রায় ১,৪৫,৪০০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৪,৫৪০ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ১২০ টাকা।
এই দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও টিসিএস। ফলে দোকানে গিয়ে সোনার অলংকার কেনার সময় নির্ধারিত দামের থেকে সামান্য বেশি অর্থ দিতে হবে। পাশাপাশি গয়না তৈরির মেকিং চার্জ ও থাকে।