JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি
সতবিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার। ছবি: সংগৃহীত

পাঞ্জাব, নিউজ ডেস্ক: এক সময় বিদেশে পাড়ি দেওয়া এক তরুণকে ঘিরে এখন আন্তর্জাতিক স্তরে তৎপর একাধিক তদন্তকারী সংস্থা। পরিচয় বদল, দেশ বদল এবং যোগাযোগের পদ্ধতি বদলে দীর্ঘদিন ধরে নজর এড়ানোর চেষ্টা, তবুও তাঁর নাম বারবার উঠে এসেছে একাধিক গুরুতর অপরাধের তদন্তে। পাঞ্জাবের এক সাধারন পরিবারের সেই যুবকের উত্থানের গল্প শেষ পর্যন্ত পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ জগতের আলোচনায়।

তিনি সতবিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার। পাঞ্জাবে শ্রী মুক্তসর সাহিবে ১৯৯৪ সালে তাঁর জন্ম। তাঁর বাবা শামশের সিং পাঞ্জাব পুলিশের এএসআই ছিলেন। পরিবারের ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো চাকরি করবেন তিনি। কিন্তু, চন্ডিগড়ে পড়াশোনার সময় ছাত্র রাজনীতিতে যুক্ত হন ব্রার। সেই সময়ই লরেন্স বিষ্ণোইয়ের  সঙ্গে তাঁর পরিচয় হয় বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে। এরপর ২০১৭ সালে স্টুডেন্ট ভিসাতে কানাডায় পাড়ি দেন ব্রার। সেখানে ট্রাক চালানো, ডেলিভারি-সহ বিভিন্ন কাজ করার পাশাপাশি, পাঞ্জাবে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধীরে ধীরে বিদেশে বসেই একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনার দিকে এগিয়ে যান তিনি।

২০২০ সালে চন্ডিগড়ে তাঁর এক ভাই গুরলাল ব্রার খুন হন। এই ঘটনার পর প্রতিশোধের উদ্দেশ্যে ব্রার তাঁর অপরাধী নেটওয়ার্ক আরও সক্রিয় করেন বলে তদন্তকারী সংস্থাগুলির দাবি। লরেন্স বিষ্ণোই ভারতে জেলে থাকাকালীন বিদেশ থেকে দলের কার্যকলাপের পরিচালনায় ব্রারের ভূমিকার কথাও উঠে আসে। এছাড়াও তদন্তকারীদের অভিযোগ, বিদেশে বসে যোগাযোগের জন্য এনক্রিপটেড মেসেজিং অ্যাপ, ইন্টারনেট কল এবং ভার্চুয়াল নম্বর ব্যবহার করা হত। বিভিন্ন রাজ্য থেকে শুটার নিয়োগ, অস্ত্র সংগ্রহ এবং আলাদা জায়গায় অপরাধ সংগঠনের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছিল বলেও অভিযোগ। চাঁদাবাজির টাকা হাওয়ালা ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরানোর অভিযোগও রয়েছে।

এরপর ২০২২ সালের মে মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক স্তরে ব্রারের নাম আরও সামনে আসে। তদন্তকারী সংস্থাগুলির দাবি, বিদেশে বসে ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক সমন্বয় করেছিলেন তিনি। এছাড়াও একাধিক খুন, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের অভিযোগও তাঁর নামে জড়িয়েছে। ভারত সরকার ২০২৪ সালের জানুয়ারিতে ইউপিএ-র অধীনে গোল্ডী ব্রারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয়েছে। এমনকি, এনআইএ তাঁর সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করেছে। মার্কিন তদন্তকারী সংস্থার তালিকাতেও তাঁর নাম রয়েছে। বর্তমানে তাঁর অবস্থান এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার তদন্ত এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপনrrr
47 Views 0 Likes 0 Comments

Related News

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!
দেশ

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বর্তমানে সাইবার অপরাধীদের সহজ নিশানা আর কোনও প্রযুক্তি-বিমুখ মানুষ নন, খোদ শিক্ষিত ও পেশাদার শ্রেণির প্রতিনিধিরা। এখন এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল শিকার হলেন এলিট সম্প্রদায়ের মানুষ।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪
দেশ

Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলের এক জওয়ানের। মঙ্গলবার ভোরে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিদের হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ইস্তফা চাই’, SIR নিয়ে পথে নামছে কংগ্রেস
দেশ

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ইস্তফা চাই’, SIR নিয়ে পথে নামছে কংগ্রেস

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR-কে ক...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
Couple: শোবার ঘরের মেঝে ভেঙে তিন তলা নিচে বেসমেন্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন লিভারপুলের দম্পতি
দেশ

Couple: শোবার ঘরের মেঝে ভেঙে তিন তলা নিচে বেসমেন্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন লি...

প্রায় আড়াইশ বছরের পুরোনো একটি ঐতিহাসিক ভবনে ভাড়া থাকতেন ওই দম্পতি। ঘটনার সময় তাঁরা শোবার ঘরে একান্ত মুহূর্তে ছিলেন। হঠাৎ বিকট শব্দে কাঁপতে শুরু করে ঘরের ছাদ ও মেঝে। মুহূর্তের মধ্যে বিছানা সহ ঘরের মেঝের পাটাতন ভেঙে নিচের দিকে ধসে পড়ে। পরপর তিনটি তলার কাঠামো ভেঙে তারা সোজা গিয়ে পড়েন ভবনের একদম নিচের বেসমেন্টে। ধসে পড়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে ধুলো, কাঠের টুকরো ও ইটের ধ্বংসাবশেষ। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.