JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:২০ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

'যুবসমাজের ভবিষ্যতের স্বার্থে...,' প্রশ্নফাঁস কাণ্ডে বড় ঘোষণা কিরেন রিজিজুর

'যুবসমাজের ভবিষ্যতের স্বার্থে...,' প্রশ্নফাঁস কাণ্ডে বড় ঘোষণা কিরেন রিজিজুর

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বুধবারও উত্তাল সংসদের বাদল অধিবেশন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে অবিলম্বে সংসদে আলোচনার দাবিতে সরব হয় বিরোধী দলগুলি। তুমুল হইচই ও স্লোগানবাজির জেরে লোকসভা এবং রাজ্যসভা—দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। তবে এর মাঝেই বিষয়টি নিয়ে মুখ খোলে সরকার পক্ষ।

এদিকে, লোকসভায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় সরকার সম্পূর্ণ প্রস্তুত। তবে সংসদীয় নিয়ম মেনেই সেই আলোচনা হবে বলে তিনি স্পষ্ট করেন। রিজিজু বলেন, "সংসদে কোনও আলোচনা নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। কখন আলোচনা হবে, কতক্ষণ চলবে এবং কোন বিধির অধীনে হবে—সেই সিদ্ধান্ত লোকসভার স্পিকার সব রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের সঙ্গে আলোচনা করেই নেবেন। সরকার নিট এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের যুবসমাজের ভবিষ্যতের স্বার্থে আমরা চাই, সব দল একসঙ্গে বসে এই বিষয়ে অর্থবহ আলোচনা করুক।"

কেন্দ্রের এই বার্তার পরও বিরোধীরা অবিলম্বে আলোচনা শুরুর দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যায়। ফলে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। তুমুল হইচই ও স্লোগানবাজির জেরে লোকসভা এবং রাজ্যসভা—দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

এদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। একদিকে বিরোধীদের লাগাতার আন্দোলন ও সংসদে সরব অবস্থান, অন্যদিকে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি- এই পরিস্থিতির মাঝেই আলোচনায় প্রস্তুতির বার্তা দিচ্ছে কেন্দ্র। এখন স্পিকারের সর্বদলীয় বৈঠকের পর কবে এবং কীভাবে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে আলোচনা শুরু হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

14 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দেশ

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত...

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.