JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৪:২১ পিএম
Breaking
সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে? Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে? IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ ‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’ সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে? Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে? IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ ‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’

RangeRover: ষাঁড়কে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’টুকরো বিলাসবহুল রেঞ্জরোভার

RangeRover: ষাঁড়কে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’টুকরো বিলাসবহুল রেঞ্জরোভার
রেঞ্জরোভার ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: গুজরাতের একটি ব্যস্ত হাইওয়েতে ভোরের অন্ধকার কাটার আগেই ঘটে গেল এমন এক ঘটনা, যার দৃশ্য দেখে শিউরে উঠেছেন সবাই। প্রথম দেখাই রাস্তার ওপর ছড়িয়ে থাকা ধাতব টুকরো গুলিকে গাড়ির ধ্বংসাবশেষ বলে বোঝার উপায় নেই। কোথাও ছিটকে পড়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, আবার কোথাও ভাঙা অংশ। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল, যে কয়েক মুহূর্তের মধ্যেই একটি বিলাসবহুল গাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের, গুরুতর আহত আরও একজন।

এই ভয়াবহ ঘটনাটি ঘটে গুজরাতের থরাদ-দিসা হাইওয়ের মালপুরের কাছে ভারতমালা হাইওয়েতে। জানা গিয়েছে, রাজকোটের একটি রেঞ্জরোভার ডিসকভারি গাড়ি নিয়ে তিনজন যাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই একটি পথভোলা ষাঁড় রাস্তার মধ্যে চলে আসে। গাড়ির সামনে এভাবে হঠাৎ গবাদি পশু চলে আসায় চালক দ্রুত গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ষাঁড়টিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। প্রথমে গাড়িটি সজরে ষাঁড়টিকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ডিভাইডারএ প্রচণ্ড গতিতে গিয়ে আছড়ে পড়ে রেঞ্জরোভারটি। এই সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে কয়েক কোটি টাকার মূল্যের বিলাসবহুল গাড়িটি কার্যত দুটুকরো হয়ে যায়। গাড়ির সামনের ও পিছনের অংশসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে রাস্তার বেশ কিছুটা জায়গা জুড়ে পড়ে থাকে। দুর্ঘটনার পর গাড়িটির এমন অবস্থা হয় যে সেটিকে রেঞ্জরোভার বলে চেনাই যাচ্ছিল না।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথম ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে। দ্রুত তাঁরা জরুরী পরিষেবাতে খবর দেন। সূত্রে খবর, গাড়িতে থাকা তিন জনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। দিব্যজিৎ ধান্ধাল (২৮) এবং যুবরাজ সিং রাথোড় (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যু হয় গুরুতর আঘাতের কারণে। অপর আরোহী হার্দিক সিং জাদেজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আমেদাবাদে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রাস্তার ওপরে গাড়ির ছিন্নভিন্ন অংশ এবং ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষের দ্বারা দেখা হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাইওয়েতে গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, দ্রুতগতিতে গাড়ি চালানোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনার আসল কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে, হাইওয়েতে গবাদি পশু চলে আসার মত পরিস্থিতি কিভাবে তৈরি হল, সেটিও প্রশাসনের তদন্তের আওতায় রয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অস্তিত্ব
দেশ

Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে...

সিয়াং নদীর বুকে ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু হতেই আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায়। স্থানীয় আদি জনজাতিগোষ্ঠীর মানুষদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাধারের অতল গর্ভে তলিয়ে যাবে তাঁদের পূর্বপুরুষের ভিটেমাটি, কৃষিজমি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য।

১৫ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?
দেশ

India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্ক...

আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রথম সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ডক্টর মুসাদিক মাসুদ মালিক।

১৫ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের
দেশ

IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের

আকাশে উড়ছিল বিমানটি। কিন্তু হঠাৎ করেই মাঝ আকাশে দেখা দিল বিপত্তি। এক মহুর্তেই তৈরি হল আতঙ্কের পরিস্থিতি। ১৯২ জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর একটি বিমানকে। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপ...

১৫ নভে ২০২৬, ০৩:৩২ পিএম · 1 মিনিট
Sonam Wangchuk: শীতের মধ্যে লাদাখে ভোট কেন, প্রশ্ন তুলেই ৬০ দিনের গৃহবন্দি সোনম ওয়াংচুক!
দেশ

Sonam Wangchuk: শীতের মধ্যে লাদাখে ভোট কেন, প্রশ্ন তুলেই ৬০ দিনের গৃহবন্দি সোনম ওয়...

লেহ: লাদাখে শীতের মরসুমে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচন আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। ভোটের দিন পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলির নেতারা। সেই আবহেই পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গতিব...

১৫ নভে ২০২৬, ০১:২১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.