JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪০ পিএম
Breaking
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক

দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক

দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রখর রোদের তাপে যখন তপ্ত মাটি আর প্রকৃতিতে বইছে লু-হাওয়া, তখন অসহায় হয়ে পড়ে বনের জীবজগৎও। মানুষ যেমন তীব্র গরমে ছাওয়ার আশ্রয় খোঁজে, তেমনই বন্যপ্রাণীর অবস্থাও আলাদা কিছু নয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এক হাড়হিম করা অথচ পরম মানবিক দৃশ্য স্তব্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমকে। সাধারণত যে বিষাক্ত সাপের নাম শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়, সেই সুবিশাল কিংকোবরা সাপের মাথায় পরম মমতায় বালতি থেকে ঠান্ডা জল ঢেলে দিচ্ছেন এক ব্যক্তি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক চত্বরের কলার ঝোপের পাশে ফণা তুলে স্থির হয়ে বসে রয়েছে বিশালাকার বিষধর কিংকোবরা। প্রচণ্ড উত্তাপে যেন সেও দিশাহারা ও ক্লান্ত। সেই সময় ভয়ডর উপেক্ষা করে এগিয়ে আসেন এক যুবক। হাতে প্লাস্টিকের বালতি ভর্তি জল। সামান্য একটু ভুল মানেই নিমেষে চরম বিপদ। এমন ভয়ঙ্কর ঝুঁকি থাকলেও যুবকের অভিব্যক্তিতে ছিল অদ্ভুত এক শান্ত ভাব। সাপের ফণার ঠিক ওপর খুব সতর্ক ভঙ্গিতে ঠান্ডা জল ঢালতে শুরু করেন তিনি।

https://x.com/LostTemple7/status/2103554648212918647

আশ্চর্যজনকভাবে, নিজের আক্রমণাত্মক স্বভাব পুরোপুরি ভুলে গিয়ে সাপটিও একবিন্দু ক্ষোভ বা আক্রমণ প্রদর্শন করেনি। ফণা উঁচিয়ে শান্ত হয়ে সে যেন উপভোগ করছিল শীতল জলের প্রতিটি ফোঁটা। একবার নয়, যুবকটি বালতিতে পুনরায় জল ভরে এনে অত্যন্ত স্নেহের সঙ্গে তৃষ্ণার্ত ও শ্রান্ত সাপটির মাথা ও শরীরে বারবার জল ঢেলে দেন। সাপটিও যেন বুঝতে পারছিল, এই মানুষটি তার কোনো ক্ষতি করতে আসেনি উল্টে অসহ্য গরম থেকে মুক্তি দিতে চেয়েছে। প্রকৃতির অন্যতম ভয়ংকর শিকারির সঙ্গে মানুষের এই অদ্ভুত সৌহার্দ্য নজর কেড়েছে সবার।

অনেকেরই মতে, জীবজগতে ভয় কিংবা শত্রুতার ঊর্ধ্বে সহানুভূতিই সবচেয়ে বড় ভাষা। তীব্র দাবদাহে বন্যপ্রাণীদের জল ও আশ্রয়ের সংকট যে কতখানি প্রকট হয়ে উঠেছে, এই ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ। নিজেদের চাহিদা মেটাতে আমরা দিন দিন ধ্বংস করে ফেলছি বন্যপ্রাণীদের বসে বসে জায়গা তাই এই সংকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিশেষজ্ঞরা এই ধরনের সাহসিকতার প্রশংসা করলেও সাধারণ মানুষকে সরাসরি এমন বিপজ্জনক সাপের সামনে যেতে সতর্ক করেছেন। বিষাক্ত সাপের মুখোমুখি হলে নিজে ঝুঁকি না নিয়ে অবিলম্বে অভিজ্ঞ উদ্ধারকারী বা বন দফতরে খবর দেওয়াই শ্রেয়।

41 Views 0 Likes 0 Comments

Related News

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী
দেশ

মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচা...

বহুতলের পাঁচ তলার খোলা জানলা কিংবা রেলিং এ গলে বিপজ্জনকভাবে ঝুলছে একরত্তি শিশু। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশে উপস্থিত মানুষের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তে থমকে যায়। কী করবেন বুঝে ওঠার আগেই হাত ফসকে তীব্র গতিতে নিচের দিকে খসে পড়তে শুরু করে শিশুটি। ঠিক সেই সংকটজনক মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে এগিয়ে আসেন এক ব্যক্তি। নীচে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে লক্ষ্য রাখছিলেন শিশুটির গতিপথ। সেকেন্ডের ভগ্নাংশের হিসাবে যখন শিশুটি কংক্রিটের রাস্তায় পড়ার মুখে, ঠিক তখনই তিনি শরীর বাড়িয়ে দেন এবং শূন্যেই আঁকড়ে ধরেন শিশুটিকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট
গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ
দেশ

গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ

নিউজ ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ( Bank Strike) ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন। সেই সময়ে তাদের গ্রাহকদের জন্য এটিএম লেনদে...

২৬ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.