JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১০:১০ পিএম
Breaking
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

একদিকে পর্যটকের উচ্ছ্বাস, অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটি, গানের সুরে পুলিশের মাইকিং!

একদিকে পর্যটকের উচ্ছ্বাস, অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটি, গানের সুরে পুলিশের মাইকিং!

দক্ষিণ ২৪ পরগনা, রেশমি ব্যানার্জি: একদিকে আকাশ জুড়ে কালো মেঘ, টিপটিপ বৃষ্টি আর ফুঁসে ওঠা সমুদ্র।অন্যদিকে সেই উত্তাল সমুদ্রের টানে বকখালীতে পর্যটকদের ঢল। বর্ষার মরশুমের দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এমন বিপুল ভিড় কার্যত নজিরবিহীন। সমুদ্রের ঢেউ যতই উত্তাল হোক, পর্যটকদের উৎসাহে যেন ভাটা নেই। ব্যবহারে পর্যটকদের ঢল নেমেছে এই সমুদ্র সৈকতের পাড়ে।

তবে, পর্যটকদের এই উচ্ছ্বাসের মধ্যেই বাড়ছে উদ্বেগ। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দেওয়ায় উপকূল জুড়ে সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। গঙ্গাসাগর-সহ একাধিক উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বাড়তি নজরদারি। দুর্যোগের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিও শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কায় গতকাল রাত থেকেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের একে একে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য নিরাপদ জায়গায় তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে, যাতে দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো যায়, সেই প্রস্তুতিও রাখা হয়েছে।

অন্যদিকে, বকখালীতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় তাঁদের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে প্রশাসন। সুন্দরবন পুলিশ জেলার অধীনে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সকাল থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। উত্তাল সমুদ্রে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্য বারবার সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। 

'হাঁটুর বেশি জলে নয়'- পর্যটকদের জন্য স্পষ্ট নির্দেশ প্রশাসনের। সমুদ্রের নামার সময় কোনভাবেই নির্দিষ্ট সীমা অতিক্রম না করার আবেদন জানানো হয়েছে পর্যটকদের। মদ্যপ অবস্থায় সমুদ্রে নামার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। একইসঙ্গে, ছোট শিশুদের একা ছেড়ে না দেওয়া এবং কোনভাবেই তাদের সমুদ্রের জলে না নামানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তবে, পুলিশের সতর্কবার্তার ধরনও কম আকর্ষণীয় নয়। হ্যান্ড মাইকে বিপদ সংকেত বাজিয়ে গানের সুরে পর্যটকদের সচেতন করার অভিনব উদ্যোগ দেখা গিয়েছে বকখালীর সমুদ্রতটে। বৃষ্টির মরশুমে পুলিশের এই প্রচার নজর কেড়েছে পর্যটকদের। শুধু পর্যটক নয় উপকূলের বাসিন্দাদেরও সতর্ক করেছে প্রশাসন। 

পরিস্থিতি খারাপ হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার মরশুমে বকখালীর সমুদ্রতটে ধরা পড়েছে দুই ভিন্ন ছবি, সমুদ্রের টানে পর্যটকের ঢল আর নিম্নচাপের আশঙ্কায় প্রশাসনের কড়া নজর। আনন্দের সাথে সাথে নিরাপত্তা যে গুরুত্বপূর্ণ, তা বার বার মনে করিয়ে দিচ্ছে প্রশাসন।

37 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন
রাজ্য

Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

আলিপুরদুয়ার, নিউজ ডেস্ক : কয়েক বছর ধরে যে আওয়াজের অপেক্ষায় ছিল বক্সার জঙ্গল, এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কয়েকদিন ধরেই জঙ্গলের অন্দরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি, নজরদারিও বাড়ানো হয়েছে। হঠাৎ করেই বনকর্...

০২ অক্টো ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত
রাজ্য

ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর নাম পিয়ারিলাল পাসি। হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন সবজি বাজারে ছোটোখাটো ব্যবসা করেন। অভিযোগ, বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতীরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।

০২ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না
রাজ্য

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না

মৌতড়ের বিখ্যাত জাগ্রত মা বড় কালীর মন্দিরের মা বড়কালীর গায়ের গণনা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

০২ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.