JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩১ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

জোগান কমতেই আকাশছোঁয়া দাম রূপালী মাছের, পকেটে টান মধ্যবিত্তের!

জোগান কমতেই আকাশছোঁয়া দাম রূপালী মাছের, পকেটে টান মধ্যবিত্তের!

শ্রাবণের হালকা বর্ষার মরশুমে চাহিদা বারে মাছের রাজা ইলিশের। কারণ এই সময়তেই ভোজন রসিকরা পাতে চান রূপলি এই মাছকে। ‌ তবে বর্তমানে নিম্নচাপের জেরে বাজারে ইলিশের জোগান কমেছে। ‌সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই ইলিশের জোগান তলানিতে ঠেকেছে। ফলে প্রতিনিয়ত দাম বেড়েই চলেছে। আর তাতেই রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।

রবিবার মাত্র তিন থেকে চার কুইন্টাল ইলিশ উঠেছে দিঘা মোহনায়।‌ ফলে পাইকারি বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ মাছ ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।‌ আর তার থেকে কিছুটা ছোট সাইজের মাছ বিক্রি হয়েছে ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। প্রয়োজনের তুলনায় যোগান কম হওয়ার কারণে দাম বাড়ছে। চাহিদা বেশি থাকার ফলে কলকাতা সহ রাজ্যের বড় বড় বাজারে চলে যাচ্ছে ইলিশ। এর ফলে সমুদ্র উপকূলীয় স্থানীয় বাজারে ইলিশের দেখা মিলছে না। ‌

মাছ ব্যবসায়ীদের কথায়, প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে ইলিশ উঠছে সমুদ্র থেকে। এর ফলে তারা লোকাল বাজারে ইলিশ বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।‌ স্থানীয় মানুষদের চাহিদা মত ইলিশ পাওয়া যাচ্ছে না।

ক্রেতাদের মতে, বর্ষায় বড় সাইজের ইলিশের স্বাদ খুবই ভালো থাকে। সেই আসাতে বেশি দরে ইলিশ কিনেও ইলিশের সেই স্বাদ থেকে বঞ্চিত থাকছেন তারা। স্থানীয় বাজারে ভালো মানের ইলিশ আসার আগেই তা চলে যাচ্ছে কলকাতা ও রাজ্যের অন্যান্য বাজারে।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ট্রলার দুর্ঘটনার পূর্বে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ টন ইলিশ উঠছিল মৎস্যজীবীদের জালে। এখন আবহাওয়ার পরিস্থিতি একেবারেই অন্যরকম। জোড়া নিম্নচাপের প্রভাব পড়ছে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হলে বেশি পরিমাণে ইলিশ উঠবে। এতে প্রয়োজনমতো চাহিদা পূরণ হবে। বাজারে ইলিশের দামও কিছুটা কমবে বলে আশা রাখছেন তারা। ‌

বর্ষার মরশুমে আপামোর বঙ্গবাসী ইলিশের স্বাদ উপভোগ করার অপেক্ষায় থাকে। ‌ কারণ এই সময়তেই মধ্যবিত্তের পাতে পরে মাছের রাজা ইলিশ। ‌ মাছের পর্যাপ্ত জোগান থাকলে অনায়াসেই এই মাছ সকলের ঘরে পৌছাবে এমনটাই আশা রাখছে ইলিশ প্রেমীরা।

18 Views 0 Likes 0 Comments

Related News

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
রাজ্য

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে ভারতে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। এক যুবকের শাড়ি পরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। অ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৮ এএম · 2 মিনিট
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.