'নিমন্ত্রণে না আসায় দিতে হবে ফাইন'! এ এক আজব ঘোষণা! হুগলির-চুঁচুড়ায় ঘটেছে এমনই এক ঘটনা।পোস্টার পড়ল হুগলি-চুঁচুড়া পৌরসভা অঞ্চল জুড়ে। কী বলা হয়েছে ঘোষণাটিতে? আসুন জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে গত ২৯শে জুলাই ২০২৬ বুধবার। চুঁচুড়ার কেওটার বাসিন্দা সুখেন ঘোষ।পেশায় পাইপ লাইন মিস্ত্রী। এই ঘোষণাটি তিনিই করেছেন।
তিনি জানিয়েছেন, 'আমি শ্রী সুখেন ঘোষ,কেওটা সারাক্ষণ,সাহাগঞ্জ নিবাসী।সমস্ত শুভানুধ্যায়ী অফিসের বন্ধুবর্গকে অফিসারগণকে আমার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আমার গৃহে আসিয়া আশীর্বাদ করার নিমন্ত্রণ জানিয়েছিলাম। উক্ত উদ্দেশ্যে আমি সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্ত অতীব দুঃখে সঙ্গে জানাচ্ছি আমার উল্লেখিত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ না করিয়া আমাকে অনেক কষ্টে ফেলে দেওয়া হল। এই কারনে আপনাদের সবাইকে ৫০০ টাকা, প্রত্যেক পরিবারকে ফাইন বহন করতে হবে। পরবর্তী সময়ে জানিয়ে বাড়িতে গিয়ে আশীর্বাদ পর্ব অবশ্যই সম্পন্ন করতে হবে।'
তার এক সহকর্মীর কথায় জানা যায় সুখেনবাবু অনেক কষ্ট করে খাবারের আয়োজন করেছিলেন। তবে অনেকেই সেখানে যাননি। কারন হিসাবে উঠে আসছে পারিবারিক বাধা। প্রসঙ্গত উল্লেখ্য সুখেন ঘোষ ধর্মে খ্রীষ্টান। সেই কারণেই হয়তোবা এমন পদক্ষেপ নিয়েছেন অনেকেই। এছাড়াও খাদ্য নষ্ট হোক,এমনটা তিনি চাননি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হুগলি-চুঁচুড়া পৌরসভার ওই পাইপ লাইন কর্মী। তাই সেই ব্যাপারে সমাজকে শিক্ষা দিতে চেয়েছেন ওই ব্যক্তি।
সমাজ শিখবে কী? প্রশ্নটা থেকেই যাচ্ছ।