JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৫৭ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

হরমুজে ট্রাম্পের নতুন চাল, এক বাক্যেই জবাব দিল ইরান!

হরমুজে ট্রাম্পের নতুন চাল, এক বাক্যেই জবাব দিল ইরান!

হরমুজ প্রণালীকে ঘিরে ফের মুখোমুখি অবস্থানে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া জানাল তেহরান। ইরানের বিদেশমন্ত্রী সঈদ আব্বাস আরাঘচি স্পষ্ট ভাষায় বলেন, হরমুজ প্রণালীর প্রকৃত অভিভাবক ইরানই। একই সঙ্গে ট্রাম্পের ঘোষিত ২০ শতাংশ শুল্ককে তিনি "অত্যন্ত বেশি" বলে কটাক্ষ করেন।

সোমবার সমাজমাধ্যম 'এক্স'-এ করা এক পোস্টে আরাঘচি লেখেন, হরমুজ প্রণালী বরাবরই ইরানের তত্ত্বাবধানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাঁর বক্তব্য, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য পারিশ্রমিকের কথা বলা হলেও ২০ শতাংশ শুল্ক কোনওভাবেই যুক্তিসঙ্গত নয়। ইরান ন্যায্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমেরিকা নেবে। সেই কারণেই এই জলপথ ব্যবহারকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, হরমুজ প্রণালী খোলা থাকবে এবং বিশ্বের বাকি দেশগুলির বাণিজ্যে কোনও বাধা সৃষ্টি হতে দেওয়া হবে না। তাঁর দাবি, এই নিরাপত্তা ব্যবস্থার খরচ মেটাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও ঘোষণা করেন, এখন থেকে যুক্তরাষ্ট্র নিজেকে হরমুজ প্রণালীর "অভিভাবক" হিসেবে দেখবে এবং খুব শীঘ্রই এই পরিকল্পনা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই তারা হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় মার্কিন হস্তক্ষেপ মেনে নেবে না। ইরানের সামরিক নেতৃত্বও একই বার্তা দিয়েছে। খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের সার্বভৌম অধিকার। এই পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

73 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.