রাশিফল: প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখে নিন ভাগ্যের চাকা কী বলেছে?
আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার কুম্ভ রাশির দিন। এই রাশির জাতক-জাতিকাদের বেশ কিছুদিন ধরে যে কাজটি নিয়ে চিন্তাভাবনা করছিলেন, সেটিতে নতুন অগ্রগতি হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ ফোন, মেসেজ বা খবর আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস বাড়বে এবং আটকে থাকা কোনও সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন। কাছের কোনও মানুষের পরামর্শও কাজে আসতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। চাকরির জন্য সাহস ও আত্মবিশ্বাস বাড়বে।
মেষ: এই রাশির জাতক-জাতিকারা অপ্রতিরোধ্য সাহস ও আত্মবিশ্বাস অনুভব করবেন। নতুন যোগাযোগ তৈরি এবং পুরনো বন্ধুদের সঙ্গে ফের যোগাযোগের সুযোগ আসতে পারে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা এবং সক্রিয় থাকা উচিত। কাজে সঠিক মনোবল নিয়ে এগিয়ে চলুন। নতুন প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ: অর্থনৈতিক দিক থেকে অক্টোবর মাসে অনুকূল হতে পারে। শনি লাভের ঘরে থাকায় নিয়মিত আয়, চাকরি থেকে সুবিধা বা পুরোনো বিনিয়োগের থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। বেকারেরা কাজের চেষ্টা চালিয়ে যান। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
মিথুন: অক্টোবর মাসের প্রথম দিন এবং সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ। জীবনে বুদ্ধি, জ্ঞান এবং চমৎকার যোগাযোগের এক দারুণ মেলবন্ধন নিয়ে আসবে। আয় বাড়ার পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি হবে। পরিবারের জন্য কিছু খরচ থাকবে, মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনও পেমেন্টও করতে হতে পারে। পুরোনো আটকে থাকা টাকা বা অতিরিক্ত আয়ের কোনও উৎস থেকেও লাভ হতে পারে।
সিংহ: অক্টোবরে সিংহ রাশির জাতকদের খরচের দিকে বিশেষ নজর দিতে হতে পারে। বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে ভ্রমণ, স্বাস্থ্য, পরিবার বা পূর্বনির্ধারিত দায়িত্বে টাকা খরচ হতে পারে। আয় বন্ধ হওয়ার ইঙ্গিত নেই, তবে খরচের গতি বেশি থাকতে পারে। এদের মধ্যে রয়েছে দয়ামায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা রয়েছে প্রচুর।
মকর: নতুন ক্লায়েন্ট বা ডিল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে অর্থভাগে রাহুর প্রভাবে আয় ও খরচে অনিয়ম দেখা দিতে পারে। এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। বয়স বৃদ্ধির সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন ও মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরণের।
