JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৭ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

'ককরোচ'দের পাশে দাঁড়িয়েই গ্রেফতার বলি তারকার স্বামী! ক্ষোভ প্রকাশ বলিউডের

'ককরোচ'দের পাশে দাঁড়িয়েই গ্রেফতার বলি তারকার স্বামী! ক্ষোভ প্রকাশ বলিউডের

বাদল অধিবেশনের প্রথম দিনেই সিজেপি-র ডাকা ‘সংসদ অভিযান’ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। আন্দোলনকারীদের সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া আটকাতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় প্রায় ৫,০০০ পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। অভিযোগ, ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল এবং জলকামানও ব্যবহার করা হয়। এই সংঘর্ষের মধ্যেই আন্দোলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

এদিকে, সিজেপি-র আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী তথা রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ। সূত্রের খবর, মুম্বইয়ের চৈত্যভূমিতে আন্দোলনে অংশ নিতে জড়ো হওয়া কর্মীদের মধ্য থেকেই তাঁকে আটক করে পুলিশ। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে স্বরা ভাস্কর গোটা ঘটনাকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। আন্দোলন এবং পুলিশি পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও। অভিনেত্রী ভূমি পেডনেকারের মতে, হিংসা কোনও সমস্যার সমাধান হতে পারে না। হুমা কুরেশি বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত ছিল। তাঁর বক্তব্য, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়, তাই সরকারের কাছে প্রশ্ন তোলার অধিকারও নাগরিকদের রয়েছে। বলপ্রয়োগের আগে নাগরিক মর্যাদার প্রতি সম্মান দেখানো প্রয়োজন।

অভিনেত্রী সোনাক্ষী সিনহাও এই ঘটনার সমালোচনা করেছেন। পাশাপাশি প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকার, চলচ্চিত্র নির্মাতা নন্দিতা দাস এবং পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, পরীক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

অভিনেত্রী সাহিবা বালি সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অযথা আলোচনা না করে এই গুরুত্বপূর্ণ আন্দোলনের দিকেই মানুষের নজর দেওয়া উচিত। অন্যদিকে, তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়াও সিজেপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

14 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.