JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম
Breaking
Chorbagan Stampede: চোরবাগানে হুড়োহুড়ি-পদপিষ্ট, গ্রেফতার মাইকে ঘোষণাকারী সংবিধানের ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানে আদালতের হস্তক্ষেপ কতটা যু... সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে Policeman: মাথা মাটিতে, পা চেয়ারে! চিত্রকূটে মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড, ভিডিও ভাইরাল হতেই সা... Reliance Jio: Jio-র IPO ঘিরে উন্মাদনা, সাধারণ বিনিয়োগকারীদের লাভের সম্ভাবনা কতটা? India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আ... Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা Chorbagan Stampede: চোরবাগানে হুড়োহুড়ি-পদপিষ্ট, গ্রেফতার মাইকে ঘোষণাকারী সংবিধানের ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানে আদালতের হস্তক্ষেপ কতটা যু... সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে Policeman: মাথা মাটিতে, পা চেয়ারে! চিত্রকূটে মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড, ভিডিও ভাইরাল হতেই সা... Reliance Jio: Jio-র IPO ঘিরে উন্মাদনা, সাধারণ বিনিয়োগকারীদের লাভের সম্ভাবনা কতটা? India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আ... Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা

India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস

India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই দাপট দেখাল ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতল শ্রীয়স আয়ারের দল। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল। জবাবে ভারতীয় ব্যাটারদের পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংস এবং শেষ দিকে নামান ধীরের বিধ্বংসী ব্যাটিং ভারতের জয়ের ভিত গড়ে দেয়। দুই দলের ব্যাটারদের দাপটে ম্যাচটি হয়ে ওঠে রানের লড়াই।

নিউজিল্যান্ডের ইনিংসে সবচেয়ে বড় অবদান গ্লেন ফিলিপসের। মাত্র ৪০ বলে অপরাজিত ৮২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে চাপ তৈরি করে কিউয়িরা। ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দু’টি ছয়। টিম সাইফার্ট ১৭ বলে ২৪ রান করে ফিরে গেলেও প্রথম ছয় ওভারে ৬৫ রান তুলে ভারতকে চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড।

ড্যারিল মিচেল ১৯ বলে ২৮ রান করে আউট হন। এর পরে ফিলিপসের সঙ্গে হাত মেলান বেভন জেকবস। মাত্র ১৬ বলে ৩১ রান করেন জেকবস। তাঁর ইনিংসে ছিল তিনটি ছয়। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল ছয় বলে সাত রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২২৫ রান তুলে ভারতকে কঠিন লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল চার ওভারে ৫১ রান দেন। ভুবনেশ্বর কুমার ৪৯ রান দিলেও উইকেট পাননি। অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব ও অক্ষর একটি করে উইকেট নেন।

ভারতের রান তাড়া শুরু হয়েছিল আগ্রাসী মেজাজে। অভিষেক শর্মা মাত্র ১২ বলে ২৯ রান করে বুঝিয়ে দেন, বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝুঁকি নিতে তৈরি ভারত। তাঁর ইনিংসে ছিল দু’টি চার ও তিনটি ছয়। অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন সঞ্জু। ৩৩ বলে ৬৭ রান করেন তিনি। আটটি চার ও চারটি ছয়ে সাজানো তাঁর ইনিংসের সৌজন্যে দ্রুত রান তুলতে থাকে ভারত। প্রথম ছয় ওভারেই ৯৪ রান উঠে যায়।

তবে শুরুটা দুর্দান্ত হলেও মাঝের ওভারগুলিতে ধাক্কা খায় ভারত। অভিষেকের পরে সঞ্জু ফিরে যান। তিলক বর্মা করেন ১১ বলে ছয় রান। ঈশান কিষাণও তিন বলে এক রান করে আউট হন। অক্ষর প্যাটেল ১৪ বলে ২৪ রান করে কিছুটা গতি ফেরান। কিন্তু ম্যাচ তখনও পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে আসেনি। অধিনায়ক শ্রেয়্স আয়ারের দায়িত্ব ছিল ইনিংস সামলে রাখা। তিনি ২৮ বলে ৪২ রান করে সেই কাজ করেন।

শেষ দিকে ম্যাচের ছবিটাই বদলে দেন নমন ধীর। মাত্র ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও দু’টি ছয় মারেন নামান। তাঁর সঙ্গে অপরাজিত থাকেন নীতীশ রেড্ডি। শেষ পর্যন্ত চার উইকেটে জয় তুলে নেয় ভারত।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে আত্মবিশ্বাসী শুরু করল ভারত। তবে বোলিংয়ে উন্নতির জায়গা স্পষ্ট। নিউজিল্যান্ডের ব্যাটাররা যেভাবে রান তুলেছেন, তাতে পরের ম্যাচগুলিতে বোলারদের আরও পরিকল্পিত হতে হবে। অন্য দিকে সঞ্জু, অভিষেক ও নমনের ব্যাটিং ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে। সিরিজের পরের ম্যাচে ভারত এই ছন্দ ধরে রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আম্পায়ারকে, আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার
ময়দান

India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে...

স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ‘সনিক’ (Sonic) প্রযুক্তি। ডিসিশন রিভিউ সিস্টেম (DRS)-এর অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার এই প্রযুক্তির। আইসিসি-র সঙ্গে আলোচন...

২২ অক্টো ২০২৬, ০৪:৫৭ পিএম · 2 মিনিট
Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা
ময়দান

Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লে...

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।  দ্বিতীয় টেস্টে ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে একাধিক নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ...

২২ অক্টো ২০২৬, ০৪:৫০ পিএম · 1 মিনিট
Asian Para Games: প্যারা এশিয়ান গেমসে সাঁতারে জোড়া পদক, দ্বিতীয় রুপো জিতলেন রবি,
ময়দান

Asian Para Games: প্যারা এশিয়ান গেমসে সাঁতারে জোড়া পদক, দ্বিতীয় রুপো জিতলেন রবি,

প্যারা এশিয়ান গেমসে সাঁতারে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। বুধবার পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের এস১৩ বিভাগে রুপো জিতলেন রবি কার্তিক বুদিগিনা। অন্য দিকে, পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের এস১১ বিভাগে ব্রোঞ্জ জিতলেন হ...

২২ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: ৪ বছর পর ভারতের পেস অ্যাটাকে ফিরলেন ভুবি
ময়দান

Bhuvneshwar Kumar: ৪ বছর পর ভারতের পেস অ্যাটাকে ফিরলেন ভুবি

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর। রোহিতের নেতৃত্বে সেবার সেমিফাইনালে উঠেছিল ভারত। তবে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয়। এর পর থেকেই জাতীয় দলের বাইরে ...

২২ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.