JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম
Breaking
Chorbagan Stampede: চোরবাগানে হুড়োহুড়ি-পদপিষ্ট, গ্রেফতার মাইকে ঘোষণাকারী সংবিধানের ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানে আদালতের হস্তক্ষেপ কতটা যু... সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে Policeman: মাথা মাটিতে, পা চেয়ারে! চিত্রকূটে মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড, ভিডিও ভাইরাল হতেই সা... Reliance Jio: Jio-র IPO ঘিরে উন্মাদনা, সাধারণ বিনিয়োগকারীদের লাভের সম্ভাবনা কতটা? India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আ... Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা Chorbagan Stampede: চোরবাগানে হুড়োহুড়ি-পদপিষ্ট, গ্রেফতার মাইকে ঘোষণাকারী সংবিধানের ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানে আদালতের হস্তক্ষেপ কতটা যু... সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে Policeman: মাথা মাটিতে, পা চেয়ারে! চিত্রকূটে মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড, ভিডিও ভাইরাল হতেই সা... Reliance Jio: Jio-র IPO ঘিরে উন্মাদনা, সাধারণ বিনিয়োগকারীদের লাভের সম্ভাবনা কতটা? India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আ... Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা

Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা

Temba Bavuma: ৭৬ বছরের অপেক্ষার অবসান, আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়লেন বাভুমা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।  দ্বিতীয় টেস্টে ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে একাধিক নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের দীর্ঘদিনের রেকর্ড। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭৬ বছর পর বিরল কৃতিত্ব অর্জন করলেন বাভুমা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হিসেবে ১৫০ বা তার বেশি রান করা সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার এখন বাভুমা। ৩৬ বছর ১৫৪ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬৩ রান করার সময় আজহারউদ্দিনের বয়স ছিল ৩৫ বছর ৩৮ দিন।

শুধু আজহারউদ্দিনের রেকর্ড ভাঙাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অধিনায়ক হিসেবে ১৫০ বা তার বেশি রান করার বিরল নজিরও গড়েছেন বাভুমা। শেষ বার ১৯৫০ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক লিন্ডসে হ্যাসেট দক্ষিণ আফ্রিকার মাটিতে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ৭৬ বছর পর সেই তালিকায় নতুন নাম যোগ করলেন বাভুমা।

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে তাঁর এই ইনিংস বিশেষ তাৎপর্যপূর্ণ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান অধিনায়ক। রায়ান রিকেলটন, মার্কো জানসেন এবং সিমন হারমারের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

4 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস
ময়দান

India vs New Zealand: সঞ্জুর ঝোড়ো ব্যাটিং, নমনের বিধ্বংসী ইনিংস

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই দাপট দেখাল ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতল শ্রীয়স আয়ারের দল। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে...

২২ অক্টো ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে থার্ড আম্পায়ারকে, আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার
ময়দান

India vs New Zealand: ভারত-নিউজিল্যান্ড সিরিজে নতুন প্রযুক্তি ‘সনিক’, সাহায্য করবে...

স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ‘সনিক’ (Sonic) প্রযুক্তি। ডিসিশন রিভিউ সিস্টেম (DRS)-এর অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার এই প্রযুক্তির। আইসিসি-র সঙ্গে আলোচন...

২২ অক্টো ২০২৬, ০৪:৫৭ পিএম · 2 মিনিট
Asian Para Games: প্যারা এশিয়ান গেমসে সাঁতারে জোড়া পদক, দ্বিতীয় রুপো জিতলেন রবি,
ময়দান

Asian Para Games: প্যারা এশিয়ান গেমসে সাঁতারে জোড়া পদক, দ্বিতীয় রুপো জিতলেন রবি,

প্যারা এশিয়ান গেমসে সাঁতারে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। বুধবার পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের এস১৩ বিভাগে রুপো জিতলেন রবি কার্তিক বুদিগিনা। অন্য দিকে, পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের এস১১ বিভাগে ব্রোঞ্জ জিতলেন হ...

২২ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: ৪ বছর পর ভারতের পেস অ্যাটাকে ফিরলেন ভুবি
ময়দান

Bhuvneshwar Kumar: ৪ বছর পর ভারতের পেস অ্যাটাকে ফিরলেন ভুবি

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর। রোহিতের নেতৃত্বে সেবার সেমিফাইনালে উঠেছিল ভারত। তবে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয়। এর পর থেকেই জাতীয় দলের বাইরে ...

২২ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.