JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৩:৪৯ পিএম
Breaking
Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল মিডিয়া আ... Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয়... Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত... Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল মিডিয়া আ... Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয়... Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত...

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় হকি দল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ৩ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নিশ্চিত ছিল না জয়। বরং একটা সময় এটাই মনে হচ্ছিল, হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যেতে চলেছে ভারতের। ৩-০ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন পাকিস্তানের। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে কার্যত দিশেহারা করে ৩-৩ করে দেয় তারা। কিন্তু শেষ মুহূর্তে গোল করে যাবতীয় হিসেব ওলটপালট করে দিলেন অভিষেক। তাঁর শেষ মুহূর্তের গোলেই বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের দল। এ বার আগামী ৩ অক্টোবর সোনার লড়াইয়ে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। ২০২৩ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। ফলে, এ বারও সেই খেতাব ধরে রাখার সুযোগ থাকছে তাদের সামনে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। প্রথম ৫ মিনিটের মধ্যেই পর পর পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। চতুর্থ সুযোগ হাতছাড়া হলেও পঞ্চম পেনাল্টি কর্নার থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর জোরালো ড্র্যাগ ফ্লিকে এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলের পর আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ভারতীয় দলকে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে লক্ষ্যের সামনে নিখুঁত পাস বাড়ান লাকরা। সেই পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান সুখজিৎ সিং। তখন ৩-০ গোলে এগিয়ে ভারত। ম্যাচের রাশ পুরোপুরি তাদের হাতেই ছিল।

কিন্তু ৩ গোলে এগিয়ে যাওয়ার পরেই যেন খেলার ছন্দ হারিয়ে ফেলে ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আবু মাহমুদের গোলে ব্যবধান কমায় পাকিস্তান। এর পর চতুর্থ কোয়ার্টারে কার্যত ঝড় তোলে তারা। হান্নান শাহিদের গোলে ব্যবধান ৩-২ করে পাকিস্তান। তার পরেই ওয়াহিদ রানার গোলে সমতা ফেরে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে চাপে পড়ে যায় ভারত। একসময় যে ম্যাচে জয় কার্যত নিশ্চিত বলে মনে হচ্ছিল, সেখানেই হারের আশঙ্কা তৈরি হয়। পাকিস্তানের আক্রমণের সামনে ভারতীয় রক্ষণকে বার বার পরীক্ষা দিতে হয়। গোলরক্ষকও বদল করতে বাধ্য হয় ভারতীয় শিবির।

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি ভারত। ম্যাচের শেষ দেড় মিনিটে পেনাল্টি কর্নার পেলেও ভারতের সেই সুযোগ আটকে দেয় পাকিস্তান। ভিডিও রেফারেলও সফল হয় পাকিস্তানের। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে চতুর্থ গোল করে ভারতকে জয় এনে দেন অভিষেক। একই দিনে ক্রিকেটের পর পুরুষদের হকিতেও ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় দল। পাশাপাশি বজায় রইল ২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার ধারাও। দুই দলের লড়াইয়ে গত এক দশকে ভারতের দাপট থাকলেও বৃহস্পতিবারের ম্যাচে পাকিস্তান যে সহজে হার মানেনি, তা স্পষ্ট। তবে শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত। এ বার লক্ষ্য এশিয়ান গেমসে পর পর দু’বার সোনা জয়।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
38 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো
ময়দান

India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো

ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে।

০১ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের
ময়দান

Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের

নৌ-ক্রীড়ায় রুপো জিতে ইতিহাস গড়লেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কল নোবেল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে সরাসরি তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে।

০১ অক্টো ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট
Cristiano Ronaldo: পর্তুগাল শিবিরে অশান্তি, কোচের সঙ্গে বিবাদের জেরে শেষমেশ অবসরের পথে সিআর সেভেন?
ময়দান

Cristiano Ronaldo: পর্তুগাল শিবিরে অশান্তি, কোচের সঙ্গে বিবাদের জেরে শেষমেশ অবসরের...

স্পোর্টস ডেস্ক: আচমকাই অশান্তির ছায়া পর্তুগাল শিবিরে। কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের শিবির ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চার সঙ্গে আলোচনার পরেই এই সি...

০১ অক্টো ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.