JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ১১:০০ এএম
Breaking
India Visa Rules: বিদেশিদের ভারতে আসা আরও সহজ! ১৩ থেকে কমে ৯, বদলে গেল ভিসার নিয়ম Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া! Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্... Jensen Huang: দুই সম্পর্কের জেরে বিপাকে NVIDIA-র কর্ণধার! জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি... Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার... Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ... India Visa Rules: বিদেশিদের ভারতে আসা আরও সহজ! ১৩ থেকে কমে ৯, বদলে গেল ভিসার নিয়ম Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া! Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্... Jensen Huang: দুই সম্পর্কের জেরে বিপাকে NVIDIA-র কর্ণধার! জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি... Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার... Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ...

India Visa Rules: বিদেশিদের ভারতে আসা আরও সহজ! ১৩ থেকে কমে ৯, বদলে গেল ভিসার নিয়ম

India Visa Rules: বিদেশিদের ভারতে আসা আরও সহজ! ১৩ থেকে কমে ৯, বদলে গেল ভিসার নিয়ম
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: বিদেশি পর্যটক, পড়ুয়া, চিকিৎসাপ্রার্থী থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্য ভারতের ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে মূল বিভাগ এবং সাব-ক্যাটেগরির সংখ্যা কমানো হয়েছে। নতুন নিয়মে ভিসার মূল বিভাগ ১৩ থেকে কমিয়ে ৯টি এবং সাব-ক্যাটেগরি ৪৯ থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। শুধু তাই নয়, ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। কেন্দ্রের আশা, এর ফলে বিদেশি নাগরিকদের ভারতে আসার প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, গত ২৭ আগস্ট এই ভিসা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে মূল ভিসা বিভাগ ২২ থেকে কমিয়ে ১৩টি করা হয়েছিল। এবার দ্বিতীয় দফার সংস্কারে সেই সংখ্যা আরও কমানো হল। একইসঙ্গে বিভিন্ন ভিসার ক্ষেত্রে একই ধরনের শর্ত ও কাজের পুনরাবৃত্তি কমিয়ে আনার চেষ্টা হয়েছে।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন পর্যটন ভিসায়। এতদিনের Tourist Visa-র নাম বদলে করা হয়েছে Visitor Visa। এই ভিসাকে V-1 এবং V-2 দুটি ভাগে ভাগ করা হয়েছে। V-1 ভিসায় স্বল্পমেয়াদি ভ্রমণের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং স্বল্পমেয়াদি চিকিৎসার সুযোগ থাকবে। এই ভিসার মেয়াদ ৩০ দিন এবং একাধিকবার প্রবেশের সুবিধা থাকবে। অন্যদিকে, V-2 ভিসা এক, পাঁচ অথবা দশ বছরের জন্য দেওয়া হতে পারে। পর্বতারোহণের জন্যও থাকছে বিশেষ সুবিধা।

চিকিৎসার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন ব্যবস্থা। সাধারণ চিকিৎসার জন্য M-1 এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য M-3 ভিসা নির্দিষ্ট করা হয়েছে। দুটি ভিসাই সাধারণভাবে এক বছরের জন্য একাধিকবার প্রবেশের সুবিধাসহ দেওয়া হবে। রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য থাকছে যথাক্রমে M-2 এবং M-4 ভিসা।

পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রেও বদল এসেছে। স্কুল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য S-1 ভিসা চালু হয়েছে। অন্যদিকে, পিএইচডি, গবেষক, ভিজিটিং ফ্যাকাল্টি, ইন্টার্নশিপ এবং এক্সচেঞ্জ পড়ুয়াদের জন্য থাকছে S-2 ভিসা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যোগ্য বিদেশি পড়ুয়ারা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত ই-ভিসা পেতে পারেন।

ব্যবসায়িক ভিসাও ভাগ করা হয়েছে B-1 এবং B-2 বিভাগে। দীর্ঘমেয়াদি ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে B-1 এবং স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য B-2 ভিসা নির্দিষ্ট করা হয়েছে।

এদিকে, বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ভারতের ই-ভিসার সুবিধা রয়েছে। নতুন ব্যবস্থায় আবেদনপত্রের তথ্য দেওয়ার পরিমাণ কমানো হলেও প্রয়োজনীয় যাচাই-বাছাই বজায় থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর করতে প্রযুক্তিগত পরিকাঠামো আপডেট করা হচ্ছে। ২০২৬ সালের শেষের মধ্যে সংশোধিত ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হবে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া!
দেশ

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া!

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সংবাদপত্রটির পুনরুজ্জীবন প্রক্রিয়া থেকে তিনি কিংবা তাঁর ছেলে রাহুল গান্ধী এক পয়সাও পাননি বলে দাবি করলেন সোনিয়া। নিজের সদ্য প্...

১২ নভে ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্কের নেপথ্যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি
দেশ

Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্...

কলকাতা: ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে আফ্রিকায় চাকরি করতে যেতে চাননি। সেই কারণে কলকাতা থেকে মুম্বইগামী বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। বুধবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্র...

১২ নভে ২০২৬, ১০:৫১ এএম · 2 মিনিট
Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার তার
দেশ

Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১...

কোহিমা: নাগাল্যান্ডের কোহিমা জেলায় জাতীয় সড়কে সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা নাগাদ খুজামা গ্রামের কাছে ন্যাশনাল হাইওয়ে-২ (NH-2)-এ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের রিটেনিং ও...

১২ নভে ২০২৬, ১০:৪৮ এএম · 2 মিনিট
Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম
দেশ

Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে...

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীরদের মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সেনা। রাষ্ট্রীয় রাইফেলস বা Rashtriya Rifles (RR)-এর মতো বিশেষ কাউন্টার টেররিজম ইউনিটে অগ্নিবীরদের পোস্টিং দেওয়া যায় কি না, তা নিয়ে...

১২ নভে ২০২৬, ১০:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.