JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:৫১ পিএম
Breaking
Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন

দ্বিতীয় টেস্টে অভিষেক ভারতীয় স্পিনারের, জাদেজার হাত থেকে পেলেন টেস্ট ক্যাপ

দ্বিতীয় টেস্টে অভিষেক ভারতীয় স্পিনারের, জাদেজার হাত থেকে পেলেন টেস্ট ক্যাপ

কলম্বো, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: অপেক্ষার অবসান। ৩৩ বছর বয়সে অবশেষে ভারতের টেস্ট দলে অভিষেক হল সারাংশ জৈনের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাত থেকে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ পেলেন এই স্পিনার। গলে প্রথম টেস্টে ১৬৫ রানে জয়ের পর চার দিনের মধ্যেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত। সিরিজ ২-০ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য শুভমান গিলের দলের।

প্রথম টেস্টে স্পিনারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। মনব সুথার এবং জাদেজা বল হাতে বড় ভূমিকা নিলেও কুলদীপ যাদব ছিলেন তুলনায় নিষ্প্রভ। তাই দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা নিয়ে জল্পনা ছিলই। সারাংশের অভিষেক কার্যত সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। যদিও ভারত চাইলে চার স্পিনার নিয়েও মাঠে নামতে পারে। টসের সময়ই পরিষ্কার হবে কুলদীপ প্রথম একাদশে থাকছেন কি না।

ব্যাট হাতে অবশ্য নজর থাকবে অধিনায়ক শুভমান গিলের দিকে। শেষ ছ’টি ইনিংসে দু’টি শতরান করে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। কিন্তু বাঁহাতি স্পিনের বিরুদ্ধে তাঁর দুর্বলতার জায়গাটিও স্পষ্ট হয়েছে। গলে প্রভাত জয়সূর্যের বলে দুই ইনিংসেই আউট হয়েছিলেন গিল। অধিনায়ক হওয়ার পর ১০টি টেস্টে ১১০০ রান, গড় ৭৩-এরও বেশি। পরিসংখ্যান বলছে, নেতৃত্বের দায়িত্ব তাঁর ব্যাটকে বরং আরও ধারালো করেছে। দ্বিতীয় টেস্টে সেই ছন্দই ধরে রাখতে চাইবেন তিনি। তাঁকে সঙ্গ দেবেন যশস্বী জয়সওয়াল-সহ ভারতের ব্যাটিং ব্রিগেড।

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রে গত কয়েক বছর ভারতের সময়টা খুব একটা সুখের নয়। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে সিরিজ ড্র, সব মিলিয়ে ছবিটা মলিন। তাই শ্রীলঙ্কাকে ২-০ হারাতে পারলে শুধু সিরিজ জয়ের স্বাদই ফিরবে না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৫৭.৫৮ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ওঠার সুযোগ রয়েছে। আর সেই লক্ষ্যের প্রথম ধাপেই ৩৩ বছরের সারাংশের অভিষেক। জাদেজার হাত থেকে পাওয়া সেই ক্যাপেই যেন নতুন অভিযানের শুরু।

172 Views 0 Likes 0 Comments

Related News

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ময়দান

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্ত...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ...

২৩ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের
ময়দান

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারত...

স্পোর্টস ডেস্ক: ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় এল না। শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধের সামনে আটকে গেল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিলে...

২৩ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল
ময়দান

India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য তখনও দরকার পাঁচ উইকেট। হাতে বাকি ১৫ ওভার। কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র মেনে নেয় ভারত। অধিনায়ক শুভমান  গিলের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। কেন শেষ পর্যন্ত চে...

২৩ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স
ময়দান

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স

রবিবার গোয়ার ফতোরদার মাঠে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সবুজ-মেরুন।

২২ নভে ২০২৬, ০৯:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.