JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:১৫ পিএম
Breaking
Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বস... সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বস... সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির

২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে! সাতপাকে বাঁধা পড়তেই দেশে ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা

২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে! সাতপাকে বাঁধা পড়তেই দেশে ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা
গয়না-পোশাক থেকে ক্যাটারিং, হোটেল—বিয়ের মরসুমে ফুলেফেঁপে উঠবে বাজার ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর—মাত্র ২৫ দিনের বিয়ের মরসুম ঘিরে দেশের বাজারে বিপুল আর্থিক লেনদেনের সম্ভাবনা। ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) পূর্বাভাস, এই সময়ের মধ্যে দেশজুড়ে প্রায় ৫২ লক্ষ বিয়ে হতে পারে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২ লক্ষেরও বেশি বিয়ের আয়োজন। আর সেই বিয়েকে কেন্দ্র করে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। শুধু ব্যবসাই নয়, তৈরি হতে পারে প্রায় ১.২৫ কোটি অস্থায়ী, মরসুমি ও আংশিক সময়ের কর্মসংস্থান।

সিএআইটির গবেষণা শাখা ক্যাট রিসার্চ অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট সোসাইটি ২৫টি রাজ্যের ৩০০-রও বেশি ব্যবসায়ী নেতা এবং ৫৫০টির বেশি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে এই পূর্বাভাস তৈরি করেছে। সংগঠনের হিসাব অনুযায়ী, মোট সম্ভাব্য ব্যবসার মধ্যে ৪.০৫ লক্ষ কোটি টাকা আসতে পারে পণ্য কেনাকাটা ও খুচরো বাণিজ্য থেকে। বাকি ৩.৪৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে। অর্থাৎ মোট লেনদেনের ৫৪ শতাংশ পণ্য এবং ৪৬ শতাংশ পরিষেবা নির্ভর।

বিয়ের বাজারে সবচেয়ে বেশি রমরমা থাকার সম্ভাবনা গয়না ও পোশাকের। সিএআইটির অনুমান, শুধু গয়না ও মূল্যবান ধাতুর ব্যবসাই পৌঁছতে পারে ১.২০ লক্ষ কোটি টাকায়। শাড়ি, পোশাক ও বস্ত্রের বাজারে লেনদেন হতে পারে প্রায় ৯০ হাজার কোটি টাকা। বিয়ের উপহার ও আনুষঙ্গিক সামগ্রী কেনাকাটায় ৩৭,৫০০ কোটি টাকা এবং মুদিখানা, সব্জি ও খাদ্যসামগ্রীতে একই পরিমাণ ব্যবসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স, শুকনো ফল, মিষ্টি, আসবাব ও গৃহস্থালির সামগ্রী—প্রতিটি ক্ষেত্রেই প্রায় ৩০ হাজার কোটি টাকার বাজার তৈরি হতে পারে।
শুধু কেনাকাটা নয়, বিয়ের অনুষ্ঠান আয়োজনের খরচও অর্থনীতিতে বড় ভূমিকা নেবে। ক্যাটারিং ও খাবারের ব্যবসায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা আসতে পারে। ম্যারেজ হল, ব্যাঙ্কোয়েট হল ও হোটেলের ব্যবসার সম্ভাবনা ৬০ হাজার কোটি টাকা। ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং এবং ফুলের সাজসজ্জা ও ডেকর—দুই ক্ষেত্রেই ৩৭,৫০০ কোটি টাকা করে লেনদেন হতে পারে। পরিবহণ, যাতায়াত ও আতিথেয়তা পরিষেবায় ৩০ হাজার কোটি টাকা এবং গান, ডিজে, আলো ও সাউন্ডের ব্যবস্থাপনায় আরও ৩০ হাজার কোটি টাকার ব্যবসার পূর্বাভাস রয়েছে। ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি এবং সৌন্দর্যচর্চার ক্ষেত্রেও ২২,৫০০ কোটি টাকা করে ব্যবসা হতে পারে।

এই বিপুল বিয়ের বাজারে দিল্লি-এনসিআরেরও বড় ভূমিকা থাকার সম্ভাবনা। সিএআইটির হিসাব, ওই অঞ্চলে প্রায় ৫ লক্ষ বিয়ে হতে পারে। সেখানেই ব্যবসার অঙ্ক ছুঁতে পারে ২.৫ লক্ষ কোটি টাকা। চাঁদনি চক, সদর বাজার, করোলবাগ, লাজপত নগর, খারি বাওলি, গান্ধীনগর-সহ দিল্লির বড় বাজারগুলিতে কেনাকাটার ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক বছরের পরিসংখ্যানেও বিয়ের বাজারের ক্রমবর্ধমান চিত্র স্পষ্ট। ২০২২ সালে ৩২ লক্ষ বিয়েকে কেন্দ্র করে ব্যবসার পরিমাণ ছিল ৩.৭৫ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালে ৩৮ লক্ষ বিয়েতে তা বেড়ে হয় ৪.৭৪ লক্ষ কোটি। ২০২৪ সালে ৪৮ লক্ষ বিয়েতে ব্যবসা পৌঁছয় ৫.৯০ লক্ষ কোটি টাকায়। ২০২৫ সালে ৪৬ লক্ষ বিয়ে হলেও ব্যবসার অঙ্ক বেড়ে দাঁড়ায় ৬.৫০ লক্ষ কোটি টাকায়। এ বার তা ৭.৫০ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে বলে অনুমান।

বিয়ের মরসুমে সবচেয়ে বেশি কাজের সুযোগ তৈরি হবে ক্যাটারিং, হোটেল, পরিবহণ, মণ্ডপ ও ফুলের সাজসজ্জা, ফটোগ্রাফি, সৌন্দর্যচর্চা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে। লাভবান হতে পারেন ছোট ব্যবসায়ী, স্থানীয় কারিগর, ফুল বিক্রেতা, রাঁধুনি, চালক এবং অস্থায়ী কর্মীরাও। দেশীয় পোশাক, গয়না, হস্তশিল্প ও স্থানীয় পণ্য কেনার উপর জোর দিয়েছে সিএআইটি। সংগঠনের মতে, বিয়ের মরসুম শুধু সামাজিক উৎসব নয়, দেশের অভ্যন্তরীণ বাজার, ক্ষুদ্র ব্যবসা এবং কর্মসংস্থানের অন্যতম বড় চালিকাশক্তি।

4 Views 0 Likes 0 Comments

Related News

Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা তুলে দিল রেল, বদলাল নিয়ম
দেশ

Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট...

বিয়ে বাড়ি, তীর্থযাত্রা কিংবা স্কুল-কলেজের শিক্ষামূলক ভ্রমণ—একসঙ্গে অনেকের ট্রেনের টিকিট কাটতে গিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হত যাত্রীদের। বিশেষ করে নির্দিষ্ট সংখ্যার বেশি আসন বা বার্থ একসঙ্গে বুক করার ক্ষেত্রে ছিল নানা বিধিনিষেধ। সেই সমস্যা কিছুটা কমাতে গ্রুপ ও বাল্ক টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রেল। নতুন নির্দেশিকায় দলগত সংরক্ষণের ক্ষেত্রে বার্থ বুকিংয়ের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে বড় দল নিয়ে একসঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা আরও সহজ হতে পারে। তবে এই সুবিধা আপাতত দক্ষিণ পশ্চিম রেলওয়ের (South Western Railway) অধীনেই কার্যকর হচ্ছে। দেশের সব রেল জোনে একই নিয়ম চালু হয়েছে, এমনটা নয়।

২০ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 3 মিনিট
Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল, দুই শিবিরেরই মরিয়া চেষ্টা
দেশ

Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মো...

সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের লড়াই। একদিকে কেন্দ্রের শাসক শিবির, অন্যদিকে বিরোধী জোট— দুই পক্ষেরই নজর এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দিকে। প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং মহিলাদের জন্য লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি সামনে রেখে ডিএমকের সমর্থন আদায়ে তৎপর হয়েছে দু’পক্ষই।

২০ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট
সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী
দেশ

সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী

পাত্রীর চাকরি রাজ্য সরকারের দফতরে, কিন্তু পদটি অস্থায়ী—এই তথ্য সামনে আসতেই বদলে গেল বিয়ের সমীকরণ। পাত্র ইসরোর বিজ্ঞানী, বিদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। বাগদানের দিনক্ষণ ঠিক হওয়ার পর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন পাত্রের পরিবার। সমাজমাধ্যমে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

২০ নভে ২০২৬, ১১:২৭ এএম · 3 মিনিট
Amit Shah: ৩৫ বছর পর কাশ্মীরে আর নেই ‘ভারতীয়’ জঙ্গি! লতিফ ভাটের মৃত্যুর পর বড় দাবি অমিত শাহের
দেশ

Amit Shah: ৩৫ বছর পর কাশ্মীরে আর নেই ‘ভারতীয়’ জঙ্গি! লতিফ ভাটের মৃত্যুর পর বড় দাব...

লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাটের মৃত্যুকেই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বড় মাইলফলক বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দেশজুড়ে জঙ্গি নেটওয়ার্ক, অর্থের জোগান এবং আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানের ডাক দিলেন তিনি।

২০ নভে ২০২৬, ১১:১১ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.