JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩৬ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

পাসপোর্টের ছক ফাঁস! তপসিয়া থেকে গ্রেপ্তার রানার ‘ডান হাত’ ইমরান, এবার টার্গেটে আরও ২

পাসপোর্টের ছক ফাঁস! তপসিয়া থেকে গ্রেপ্তার রানার ‘ডান হাত’ ইমরান, এবার টার্গেটে আরও ২

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: কলকাতায় বসে আইএসআইয়ের নেটওয়ার্ক বিস্তারের অভিযোগে তদন্তে নয়া তথ্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে সন্দেহভাজন রানা রউফের এক সহযোগীকে তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত যুবকের নাম ইমরান। সোমবার তপসিয়ার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, রানা রউফের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ইমরানের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারতে নিজের পরিচয় আরও শক্তপোক্ত করার জন্য ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল রানা। সেই কাজে ইমরান তাকে সহযোগিতা করছিল বলে অভিযোগ। পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি জোগাড় করা থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ায় ইমরানের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজ্য পুলিশের এসটিএফের দাবি, কলকাতাকে কেন্দ্র করে একটি বড়সড় নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা ছিল রানা রউফের। শুধু গুপ্তচরবৃত্তি নয়, জঙ্গিদের জন্য ‘স্লিপার সেল’ তৈরির পরিকল্পনাও ছিল বলে তদন্তকারীদের সন্দেহ। কলকাতায় বসে নাশকতার ছক তৈরি এবং বিভিন্ন এলাকায় নিজেদের লোক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।

তদন্তকারীদের মতে, রানা রউফকে গ্রেপ্তারের পর থেকেই তার সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়। সেই তদন্তের সূত্র ধরেই ইমরানের নাম সামনে আসে। তার গতিবিধি এবং রানার সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখার পর তপসিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরানকে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের আরও সদস্যের সন্ধান পাওয়ার চেষ্টা করছে এসটিএফ। সূত্রের খবর, ইমরানের সঙ্গে আরও দু-একজন ব্যক্তি যোগাযোগ রাখত। তাদের ভূমিকা কী ছিল এবং তারা বর্তমানে কোথায় রয়েছে, তা জানার চেষ্টা চলছে। সম্ভাব্য সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হতে পারে বলেও তদন্তকারী সূত্রে খবর।

রানা রউফকে ঘিরে তদন্তে এর আগে থেকেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তার সঙ্গে কারা যোগাযোগ রাখত, কীভাবে তাদের মধ্যে যোগাযোগ চলত এবং কলকাতায় বসে কী ধরনের কার্যকলাপ চালানো হচ্ছিল, সেসব বিষয়ই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।

তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে তার জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী দিনে আরও গ্রেপ্তার হতে পারে বলে মনে করা হচ্ছে।

43 Views 0 Likes 0 Comments

Related News

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
মহানগর

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্...

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নি...

০১ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব
মহানগর

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

কলকাতা: পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে ফের সিজিও কমপ্লে...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির
মহানগর

‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

বুধবার কলকাতার প্রেস ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে সমিতির তরফে জানানো হয়, অর্থের বিনিময়ে কাউকে বিশেষ সুবিধা দিয়ে পুজোর দর্শন করানোর ব্যবস্থা তারা সমর্থন করছে না।

০১ অক্টো ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.