JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ক্রিপ্টো-কারেন্সি আদতে 'হারাম'! প্রযুক্তির যুগে দাঁড়িয়ে কি বললেন পাকিস্তানি 'বোদ্ধা'?

ক্রিপ্টো-কারেন্সি আদতে 'হারাম'! প্রযুক্তির যুগে দাঁড়িয়ে কি বললেন পাকিস্তানি 'বোদ্ধা'?

গৃহযুদ্ধ, অশান্তি, আর্থিক মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। সেই কারণেই এবার ক্রিপ্টো কারেন্সিকে বৈধ আর্থিক ব্যবস্থার আওতায় আনতে চাইছে পাকিস্তান সরকার। কিন্তু সেই পরিকল্পনার মাঝেই নতুন বিতর্কের সূত্রপাত। দেশের অন্যতম প্রভাবশালী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি ক্রিপ্টোকারেন্সিকে শরিয়তসম্মত নয় বলে ফতোয়া জারি করেছে। প্রতিষ্ঠানটির মতে, বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল মুদ্রায় লেনদেন ইসলামি আইন অনুযায়ী ‘হারাম’ বা নিষিদ্ধ।

এই ফতোয়া দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকী উসমানি-সহ দারুল উলুমের একাধিক আলেম। একটি অনলাইন কোর্স এবং বই কেনার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা বৈধ কি না— এমন প্রশ্নের জবাবেই এই ধর্মীয় মতামত প্রকাশ করা হয়। দারুল উলুম করাচির ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমানে ক্রিপ্টোকারেন্সিকে শরিয়তের দৃষ্টিতে প্রকৃত সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ফলে এটিকে বৈধ অর্থপ্রদানের মাধ্যমও বলা সম্ভব নয়। যদিও এই ফতোয়ার কোনও আইনি বাধ্যবাধকতা নেই, তবুও পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজে দারুল উলুম করাচির মতামত অত্যন্ত প্রভাবশালী। প্রতিষ্ঠানটির দাবি, আরও বহু ইসলামি পণ্ডিতও একই মত পোষণ করেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন পাকিস্তান সরকার ভার্চুয়াল সম্পদের জন্য একটি নিয়ন্ত্রিত কাঠামো তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ খুচরো ক্রিপ্টো বাজার হিসেবে পরিচিত পাকিস্তানে আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, ক্রিপ্টোকারেন্সি খাতকে বৈধ ও নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার আওতায় আনা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের একটি সহযোগী সংস্থার সঙ্গেও সম্প্রতি চুক্তি করেছে ইসলামাবাদ। ওই চুক্তির আওতায় আন্তর্জাতিক অর্থ লেনদেনে স্টেবলকয়েন ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তান এই উদ্যোগকে ‘ক্রিপ্টো কূটনীতি’ হিসেবেও বর্ণনা করেছে।

ফতোয়ার পর সরকারের পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ভার্চুয়াল অ্যাসেটস রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান বিলাল বিন সাকিব জানিয়েছেন, দারুল উলুম করাচির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তাঁর মতে, সব ধরনের ডিজিটাল সম্পদকে একইভাবে বিচার করা উচিত নয়। তিনি বলেন, ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক ইসলামি বন্ড, স্বর্ণ-সমর্থিত ডিজিটাল টোকেন কিংবা সম্পূর্ণ সংরক্ষিত স্টেবলকয়েনের মতো সম্পদের পিছনে বাস্তব সম্পদের ভিত্তি রয়েছে। তাই এগুলিকে জল্পনাভিত্তিক ক্রিপ্টোকারেন্সির সঙ্গে এক কাতারে ফেলা ঠিক হবে না। তবে বাস্তব সম্পদের ভিত্তিহীন জল্পনাভিত্তিক টোকেন নিয়ে ধর্মীয় পণ্ডিতদের উদ্বেগকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি।

41 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.