JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৭ পিএম
Breaking
৪ বিমানবন্দর নিয়ে ২৩ সেপ্টেম্বর বড় চুক্তি, বদলাতে পারে যোগাযোগের ছবি ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল? মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত? নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের ৪ বিমানবন্দর নিয়ে ২৩ সেপ্টেম্বর বড় চুক্তি, বদলাতে পারে যোগাযোগের ছবি ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল? মমতার মন্তব্য নিয়ে করা মামলাই খারিজ, কী বলল আদালত? নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

বাইক নিয়ে বেরিয়েছিল, পথেই সব শেষ! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু JU পড়ুয়ার

বাইক নিয়ে বেরিয়েছিল, পথেই সব শেষ! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু JU পড়ুয়ার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বীরভূম: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। বীরভূমের সদাইপুর থানা এলাকায় বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২০ বছরের রোহিত হালদারের। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তরুণ পড়ুয়ার অকালমৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিত নিজের বাইক নিয়ে কচুজোড়ের ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। কচুজোড় মোড়ের কাছে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাত এতটাই জোরালো ছিল যে বাইক থেকে ছিটকে পড়েন রোহিত। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

অভিযোগ, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির চালক ঘটনাস্থলে না থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে তৎপর হয় পুলিশ। পরে দুবরাজপুরের কামারশাল মোড়ের কাছে দুবরাজপুর ট্রাফিক পুলিশ গাড়িটির সন্ধান পায়।

তবে পুলিশ সেখানে পৌঁছনোর আগেই চালক গাড়িটি লক করে এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, রোহিত নিজের রাস্তার দিকেই বাইক চালাচ্ছিলেন। রাস্তার ধারে থাকা একটি গর্ত এড়ানোর চেষ্টা করছিলেন তিনি। সেই সময় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানটি একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। তখনই সেটি বাইকের সামনে চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী বলেন, “বাইক আরোহী সিউড়ির দিকে যাচ্ছিলেন। নিজের সাইডেই ছিলেন। রাস্তার ধারে একটা গর্ত থাকায় সেটা এড়ানোর চেষ্টা করছিলেন। উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানটি হঠাৎ সামনের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে। তখনই বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।”

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পিকআপ ভ্যানটির গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অন্যদিকে সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু একটি পথ দুর্ঘটনাই মুহূর্তে সবকিছু থামিয়ে দিল। রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবার, বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোক।

36 Views 0 Likes 0 Comments

Related News

ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা
রাজ্য

ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের পাকাপোল এলাকায় রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল। ISF নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম · 2 মিনিট
ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল?
রাজ্য

ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল?

নৈহাটি: ঝাড়খণ্ডে মাছ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছেন বাংলার মৎস্য ব্যবসায়ীরা। নৈহাটির রাজেন্দ্রপুর মৎস্য আরত থেকে ঝাড়খণ্ডে মাছ নিয়ে যাওয়া গাড়ির চালকদের ভয় দেখানো, মারধর এবং টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এমনকী টাকা না দিলে মাছ...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি
রাজ্য

নিজের জমি নেই? এবার রেলের জমিতেই চাষ! ধান-আলু থেকে ফল, মিলবে লিজে জমি

CRMC-র সাধারণ সম্পাদক ইন্দ্রজিং সিংয়ের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কাছাকাছি এলাকা থেকে কৃষিপণ্য পাওয়ার সুবিধাও পেতে পারেন।

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত স্টেশন, এবার বদলাবে নাম? রাষ্ট্রপতির দরবারে গেল প্রস্তাব
রাজ্য

শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত স্টেশন, এবার বদলাবে নাম? রাষ্ট্রপতির দরবারে গেল প্রস্তাব

সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রাজ্য কমিটির সদস্যরা দিল্লিতে গিয়ে এই দাবি জানান। তাঁদের প্রস্তাব, দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে ‘কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’-এর নামে রাখা হোক।

১৬ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.