JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০১:১৭ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

যাদবপুরে ভাঙচুরের পর এবার ‘তদন্তের পালা’, থানায় অভিযোগ, গঠিত কমিটি

যাদবপুরে ভাঙচুরের পর এবার ‘তদন্তের পালা’, থানায় অভিযোগ, গঠিত কমিটি

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ভাঙার ঘটনায় অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করল কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেল মারফত যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উপাচার্যের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্তমানে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হচ্ছে না। কমিটিতে এক জন প্রাক্তন উপাচার্য, কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং আরও একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তাকে রাখার কথা ভাবা হয়েছে। তাঁরা গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানিয়েছেন, শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরই থানায় অভিযোগ এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে থাকা সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অভিযোগপত্রে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ভাঙচুর এবং ঐতিহ্যবাহী ভবনের সামনে আগুন জ্বালানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর মধ্যেই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভও করছেন শিক্ষকরা। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদেরও সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর ফটকের সামনে এবিভিপি-র কর্মী-সমর্থকদের জমায়েত ঘিরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, ফটক বন্ধ থাকায় কয়েক জন নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী প্রতীকের উপর পা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় প্রতীকের একটি অংশ ভেঙে যায়। পরে সেটি ক্যাম্পাসের ভিতরে ছুড়ে ফেলারও অভিযোগ ওঠে।

যদিও প্রতীক ভাঙার অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের দাবি, অতিবাম তথা নকশালপন্থীদের পরিকল্পিত চক্রান্তেই প্রতীকটি ভাঙা হয়েছে। তারা বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিংহের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে।

রাজ্যেশ্বর অবশ্য অভিযোগ অস্বীকার করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ফুটেজ দেখলেই পরিষ্কার হবে কী ভাবে প্রতীকটি ভাঙা হয়েছে। পাশাপাশি তিনি বিচারবিভাগীয় তদন্তেরও দাবি করেছেন।

20 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। অভিনয় জীবনে দীর্ঘ সময় ...

০৫ অক্টো ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক মমতার
মহানগর

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফে...

ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়কেরা। শুধু তাই নয়, তৃণমূলের প্রতীক চিহ্ন হারিয়েছেন মমতা।

০৫ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন
মহানগর

RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন

আদালতের পর্যবেক্ষণ,যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্পর্শকাতর মামলার ওপর কলকাতা হাইকোর্ট সরাসরি নজরদারি চালাচ্ছে এবং তদন্তের গুরুদায়িত্ব কেন্দ্রীয় সংস্থার কাঁধে সঁপে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের এই অতিসক্রিয়তার উদ্দেশ্য কী? তারা কি জানে না যে সিবিআই ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে? ব্যারাকপুর আদালতে থাকা এই সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে শিয়ালদহ বিশেষ আদালতে স্থানান্তরের কড়া নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

০৫ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক
মহানগর

Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল ম...

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই দল বদল করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি।

০৫ অক্টো ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.