JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:০৯ পিএম
Breaking
প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ! Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশ... ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কে... চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দ... Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ! Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশ... ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কে... চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দ... Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা

Jaipur Murder: রাস্তায় গাড়ি আটকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু*ন! জয়পুরে প্রকাশ্যেই গ্যাংস্টারকে শেষ করল দুষ্কৃতীরা

Jaipur Murder: রাস্তায় গাড়ি আটকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু*ন! জয়পুরে প্রকাশ্যেই গ্যাংস্টারকে শেষ করল দুষ্কৃতীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

জয়পুর: চলন্ত গাড়িতে পিছন থেকে ধাক্কা মারল পিকআপ ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে থামল এসইউভি। গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলেন চালক। কিন্তু শেষরক্ষা হল না। কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধাওয়া করে ঘিরে ধরল। এরপর রাস্তাতেই কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। কয়েক মিনিটের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন যুবক। বুধবার রাতে রাজস্থানের জয়পুরে প্রকাশ্য রাস্তায় এমনই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।

নিহতের নাম বিজয় বাজিয়া। বয়স ২৫ বছর। তিনি জয়পুরের জোবনার এলাকার বাসিন্দা এবং পুলিশের খাতায় পরিচিত হিস্ট্রি-শিটার। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ জোবনার থেকে জয়পুরের দিকে নিজের টয়োটা ফরচুনার গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজয়। জয়পুরের করধনি থানা এলাকার জগদম্বা নগরে তাঁর গাড়ির পথ আটকায় একটি ক্যাম্পার পিকআপ। গাড়িটি পিছন থেকে বিজয়ের এসইউভিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি।

এরপরই শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব। গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন বিজয়। কিন্তু চার থেকে ছয় জনের একটি দল তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। অভিযোগ, হামলাকারীদের হাতে ছিল কুড়ুল, লাঠি এবং অন্যান্য ধারালো অস্ত্র। রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। প্রায় পাঁচ মিনিট ধরে চলে হামলা। ঘটনাস্থলেই গুরুতর জখম হন বিজয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে কানওয়াটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এই হত্যাকাণ্ডের পিছনে পুরনো শত্রুতার যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন বেশ কয়েকদিন ধরে বিজয়ের গতিবিধির উপর নজর রাখছিল। জয়পুরের উপকণ্ঠ থেকেই তাঁর গাড়ির পিছু নেওয়া হয়েছিল বলে সন্দেহ।

ঘটনার পর জয়পুরজুড়ে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে একাধিক দল গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে বন্দি হয়েছে হামলার দৃশ্য। সেই ভিডিয়োও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

জনবহুল এলাকায় এভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুরনো গ্যাং-সংঘাতের জেরেই কি প্রাণ গেল বিজয়ের, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই উত্তর খুঁজছে পুলিশ।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়কর হিসাব
দেশ

প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির...

প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে ভারতের জনসংখ্যার হিসাব! নয়াদিল্লির AIIMS-এর বাইরে থাকা একটি ডিজিটাল বোর্ডে রিয়েল-টাইম অনুমানের ভিত্তিতে প্রদর্শিত হচ্ছে দেশের জনসংখ্যা। ভাইরাল হওয়া এই বোর্ডের ছবি ঘিরে শুরু হয়েছে কৌতূহল। তবে এই সংখ্যা সরাসরি গণনা নয়, বরং পরিসংখ্যানগত অনুমাননির্ভর।

১২ নভে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট
Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ডাম্পসাইট ঘিরে বাড়ছে উদ্বেগ
দেশ

Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-...

নয়াদিল্লি: পরিচ্ছন্ন ভারতের প্রতিশ্রুতি ছিল, সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের শহরগুলি থেকে সরানো গেল না পুরনো আবর্জনার পাহাড়। স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর লক্ষ্যমাত্রা পূরণে বড়সড় ঘ...

১২ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর জঙ্গি লতিফ?
দেশ

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি স...

শ্রীনগর: দীপাবলির আবহ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। হামলায় আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ব...

১২ নভে ২০২৬, ০২:০০ পিএম · 2 মিনিট
Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য
দেশ

Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর...

ফরিদাবাদ: মুখে দীপাবলির শুভেচ্ছা, হাতে বন্দুক! সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রতিবেশী। তবুও থামল না গুলি। কখনও অশ্রাব্য গালিগালাজ, কখনও প্রাণে মেরে ফেলার হুমকি, আবার কখনও বন্দুকের ম্যাগাজিন বদলে নতুন করে গুলি চালান...

১২ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.