JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৬:৩৩ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

কেন্দ্রের উদ্যোগে খুলছে পুরনো 'কাশ্মীর ফাইলস', বিচারের আশায় পণ্ডিতদের পরিবার

কেন্দ্রের উদ্যোগে খুলছে পুরনো 'কাশ্মীর ফাইলস', বিচারের আশায় পণ্ডিতদের পরিবার

কাশ্মীর, নিউজ ডেস্ক: প্রায় তিন দশক পর যেন কবর ফুঁড়েই উঠে আসছে কাশ্মীরের একের পর এক পুরনো হত্যা-রহস্য। ১৯৯৮ সালের ওয়ান্ধামা হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে শুরু করল জম্মু ও কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। একই সঙ্গে ১৯৯০ সালে নার্স সরলা ভাটকে অপহরণ ও খুনের ঘটনায় শ্রীনগরের নির্দিষ্ট আদালতে ৭৩৭ পাতার চার্জশিট জমা দিয়েছে তারা। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জেলে বন্দি জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিকের। কাশ্মীরি পণ্ডিতদের উপর দীর্ঘদিনের পুরনো হামলা ও হত্যার মামলাগুলি ফের সামনে এনে তদন্তের গতি বাড়ানোর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

১৯৯৮ সালের ২৫ জানুয়ারি গান্ডেরবালের ওয়ান্ধামা গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ, কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ২৩ জনকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিল মহিলা আর শিশুরাও। ঘটনার পর তদন্ত হলেও মামলাটি দীর্ঘদিন কার্যত হিমঘরে চলে যায়। এ বার সেই ‘কোল্ড কেস’ ফের খুলে নতুন করে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে এসআইএ। তদন্তকারীদের লক্ষ্য, এত বছর পরে ঘটনাটির সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

অন্য দিকে, ১৯৯০ সালের সরলা ভাট হত্যাকাণ্ডেও বড় পদক্ষেপ করেছে এসআইএ। শ্রীনগরের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন সরলা। ১৯৯০ সালের এপ্রিল মাসে তাঁকে অপহরণ, যৌন নির্যাতন এবং পরে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় জমা দেওয়া ৭৩৭ পাতার চার্জশিটে ইয়াসিন মালিককে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সরলা ভাটকে অপহরণ ও হত্যার নির্দেশ দেওয়ার সঙ্গে তাঁর যোগ ছিল। মামলায় আরও ৪ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ইতিমধ্যেই মৃত এবং এক জন এখনও পলাতক।

শুধু ওয়ান্ধামা বা সরলা ভাট নয়, কাশ্মীরি হিন্দুদের উপর হামলার আরও কয়েকটি পুরনো মামলাও নতুন করে খতিয়ে দেখছে এসআইএ। বিজেপি নেতা টিকা লাল তাপলু এবং অবসরপ্রাপ্ত বিচারপতি নীলকণ্ঠ গঞ্জুর হত্যাকাণ্ডও সেই তালিকায় রয়েছে। ফলে প্রায় তিন দশক আগের একের পর এক অমীমাংসিত হত্যাকাণ্ডে ফের তদন্তের জাল বিস্তারের ইঙ্গিত মিলেছে। পুরনো মামলায় নতুন তথ্যপ্রমাণ হাতে আসে কি না, এবং তার ভিত্তিতে আরও কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়, এখন সে দিকেই নজর।

77 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.