JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৭:২৪ এএম
Breaking
বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!

ছাত্র-ছাত্রীদের উপর পুলিসি অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় বিজেপি, ১২ ঘন্টার বন্ধ ঝাড়খন্ডে!

ছাত্র-ছাত্রীদের উপর পুলিসি অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় বিজেপি, ১২ ঘন্টার বন্ধ ঝাড়খন্ডে!

রাঁচিতে বিধানসভার মিছিল চলাকালীন জে পি এস সি এবং জেএসএসসি পরীক্ষার্থীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে সরব ঝাড়খন্ড রাজ্য বিজেপি।  বিজেপির অভিযোগ আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। একই সাথে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। ঘটনায় বহু ছাত্র ছাত্রী আহত হয়েছে বলে দাবি করছেন বিজেপি। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত বনধ ঘোষণা করে বিজেপি।

ঝাড়খন্ড বিজেপি রাজ্য সভাপতি আদিত্য সাহু ঝাড়খন্ড সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন চাকরি বিক্রি এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার মতন অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি না শুনে আন্দোলন দমন করার জন্য পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন সোমবার দিন বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশ ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়। জল কামান ও কাঁদানে গ্যাস ছোড়া হয় ছাত্রছাত্রীদের লক্ষ্য করে। এতে বহু ছাত্র ছাত্রী আহত হয়েছে। তিনি জানান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এবার বিজেপি দল রাস্তায় নামবেন। তারা বনধ সফল করবেন বলেও জানান।

ঝাড়খন্ড বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি সরকারের সমালোচনা করে বলেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমর্থন করতে গিয়ে তাকেও আটক করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ করলেও তাদের সঙ্গে আলোচনায় না বসে প্রশাসনিক শক্তি প্রয়োগ করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তে দাবি জানান তিনি।

পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনরত ছাত্র ছাত্রী দের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছেন। তাদের গণতান্ত্রিকভাবে নিজেদের দাবি জানানোর অধিকার রয়েছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। সরকার তাদের দাবিগুলি গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তবে সরকার ইতিমধ্যেই ১৪তম জেপিএসসি পরীক্ষা এবং ২০২৩ ও ২০২৫ সালের ব্যাকলগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এমনকি নিয়োগ পরীক্ষায় আর্থিক অনিয়মের অভিযোগে ইডি তদন্তের সম্মতিও জানিয়েছে সরকার।

তবে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করা সম্ভব নয় বলে জানান উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রী সুদিভ্য কুমার। তিনি দাবি করেন আদালতে নজরদারিতে এই পরীক্ষা হয়েছে। তা একতরফা ভাবে বাতিল করা সম্ভব নয়। এই তদন্তে সিআইডিকে সহযোগিতা করার জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনে প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।

একদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ইডির মামলা শুরু হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড সিআইডি প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতেকেও গ্রেফতার করেছে। বর্তমানে এই মামলায় সিআইডির হাতে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

31 Views 0 Likes 0 Comments

Related News

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক
দেশ

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝে বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং...

২৬ সেপ্টে ২০২৬, ১০:১৬ পিএম · 2 মিনিট
রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
দেশ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.