JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ১১:৩৪ এএম
Breaking
২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন... ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্তুকির দাব... একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক ২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন... ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্তুকির দাব... একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক

২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন্য কোন নয়া রূপরেখা?

২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন্য কোন নয়া রূপরেখা?
ধান-গমের দিন শেষ? কৃষকদের জন্য মোদীর বড় পরিকল্পনা! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে কৃষিক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে হবে। শুধু খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো কিংবা সরকারি গুদাম ভরিয়ে রাখলেই চলবে না, কৃষকদের আয় ও জীবনযাত্রার মান উন্নত করাই হতে হবে মূল লক্ষ্য। বৃহস্পতিবার, ১২ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ‘কিষান তাক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, আধুনিক প্রযুক্তি, স্মার্ট কৃষিকাজ এবং বিকল্প আয়ের পথ তৈরি না হলে ২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয়।

‘স্মার্ট কিষান ফর বিকশিত ভারত’ থিমের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক, কৃষিবিজ্ঞানী, নীতিনির্ধারক এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা। সেখানে প্রধানমন্ত্রী জানান, কৃষিকে আরও লাভজনক করে তুলতে প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানো জরুরি।

চাষের মাঠে এবার AI ও ড্রোনের ব্যবহার!

কৃষিকাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন, সেন্সর এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন মোদী। তাঁর বক্তব্য, প্রযুক্তির সাহায্যে মাটির গুণমান, ফসলের প্রয়োজনীয় পুষ্টি এবং সারের সঠিক পরিমাণ সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব। এতে যেমন উৎপাদন বাড়বে, তেমনই কমবে অপ্রয়োজনীয় খরচ।

এদিন ‘নমো ড্রোন দিদি’ প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামীণ মহিলারা ড্রোনের সাহায্যে জমিতে সার ও কীটনাশক ছড়ানোর কাজ করছেন। এর ফলে তাঁদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভরতার নতুন সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সৌরশক্তিচালিত সাশ্রয়ী কৃষি যন্ত্র তৈরিতে স্টার্টআপ ও ছোট শিল্প সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।

ধান-গমের বাইরে অন্য চাষেও জোর

প্রধানমন্ত্রীর মতে, কৃষকদের শুধু ধান, গম ও আখের মতো চেনা ফসলের উপর নির্ভর করে থাকলে চলবে না। ফল, সবজি, উদ্যানপালন, মৎস্যচাষ, পশুপালন এবং মৌমাছি পালনের মতো বিকল্প ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে। এতে কৃষকদের আয়ের একাধিক উৎস তৈরি হবে।

ছোট কৃষকদের বাজারে দর কষাকষির ক্ষমতা বাড়াতে ১০ হাজার ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (FPO)-এর নেটওয়ার্কের কথাও উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে কৃষকরা একজোট হয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও রফতানি বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

সৌর পাম্পে কমবে চাষের খরচ

PM-KUSUM প্রকল্পের উল্লেখ করে মোদী জানান, কৃষকদের প্রায় ১২ লক্ষ সৌর পাম্প দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুতের খরচ কমার পাশাপাশি সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের কৃষিপণ্যের রফতানির পরিমাণ বছরে ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। দুধ, ডাল, চাল, পাট এবং মিলেট উৎপাদনেও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক চাষ এবং রাসায়নিকের দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি।

প্রায় ২ হাজার কৃষক, বিশেষজ্ঞ ও শিল্প প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে কৃষির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যে কৃষকদের আয় বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাই যে অন্যতম হাতিয়ার হতে চলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট।

2 Views 0 Likes 0 Comments

Related News

ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্তুকির দাবি মোদীর, জানালেন আরও বড় হিসাব
দেশ

ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্ত...

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে ডিজেলের লিটারপ্রতি ৫০ টাকা মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছিল বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর বক্তব্য, কৃষক ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সম্ভাব্য বৃদ্ধির ৪৩ টাকা ভর্তুকি হিসেবে বহন করেছে কেন্দ্র। পাশাপাশি সার, সৌর পাম্প ও কৃষি খাতে সরকারি সহায়তার হিসাবও তুলে ধরেছেন তিনি।

১৩ নভে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার
দেশ

বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় চরম বিপর্যয়। যার জেরে চরম সমস্যায় পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব পড়েছে Microsoft 365-এর একাধিক পরিষেবায়। Outlook...

১৩ নভে ২০২৬, ১১:২৩ এএম · 1 মিনিট
২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত?
দেশ

২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত?

অষ্টম পে কমিশন কার্যকর হওয়া নিয়ে দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর মধ্যে বাড়ছে প্রত্যাশা। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও, কমিশনের সুপারিশ, সরকারি অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বর্ধিত বেতন ও পেনশন হাতে পেতে ২০২৭ সালের শেষ ভাগ বা ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ থেকে ২.৮৬ হলে ন্যূনতম মূল বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৪১,০৪০–৫১,৪৮০ টাকা এবং ন্যূনতম পেনশন ৯ হাজার থেকে বেড়ে ২০,৫০০–২৫,৭৪০ টাকা হতে পারে। পাশাপাশি মিলতে পারে ২০২৬ সালের জানুয়ারি থেকে বকেয়া এরিয়ারের সুবিধাও।

১২ নভে ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট
Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ বিমান, অল্পের জন্য রক্ষা মহিলা পাইলটের!
দেশ

Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্...

নিউজ ডেস্ক: বিমান অবতরণের সময় বিপত্তি! মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গেল একটি প্রশিক্ষণ বিমান। ঘটনায় বিমানটিতে থাকা মহিলা শিক্ষানবিশ পাইলটের কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।...

১২ নভে ২০২৬, ০৬:৫২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.