JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ১১:২৭ এএম
Breaking
একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৩ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ঘটনাস্থলেই মৃত্যু ১৪ জনের কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৩ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ঘটনাস্থলেই মৃত্যু ১৪ জনের কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো

একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহিলাও এনভিডিয়ার কর্মী?

একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহিলাও এনভিডিয়ার কর্মী?
এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: এনভিডিয়ার প্রাক্তন CEO জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার তাঁর বিরুদ্ধে আরও একটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। চাঞ্চল্যকর বিষয় হল, নতুন এই অভিযোগে যে মহিলার কথা বলা হচ্ছে, তিনিও এনভিডিয়ারই একজন কর্মী। ফলে সংস্থার অন্দরেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১২ নভেম্বর প্রকাশিত নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার আরও এক মহিলা কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দু'জন ব্যক্তি। তবে ওই মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনভিডিয়ার তরফেও এই নতুন অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রথমে অ্যালিস, তারপর কিম্বারলি, এবার কে?

পুরো বিতর্কের সূত্রপাত অ্যালিস হুয়াং নামে এক মহিলাকে ঘিরে। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন গোয়েন্দা মহলের সন্দেহ, তাঁর সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকতে পারে। যদিও এই অভিযোগ এখনও প্রমাণিত নয়। অ্যালিসের সঙ্গে জেনসেনের ব্যক্তিগত সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়।

এরপর এনভিডিয়ার স্বাস্থ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। কিম্বারলি সংস্থার একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন এবং সরাসরি CEO-র অধীনে কাজ করতেন বলে জানা গিয়েছে। এবার আরও এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসায় বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন জেনসেন

বিতর্কের মাঝেই ৮ নভেম্বর সংস্থার কর্মীদের উদ্দেশে একটি বার্তায় নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন জেনসেন। তিনি জানিয়েছিলেন, তাঁর আচরণে স্ত্রী ও সন্তানদের পাশাপাশি সহকর্মীদের বিশ্বাসেও আঘাত লেগেছে। তবে সেই বার্তায় সংশ্লিষ্ট মহিলার নাম উল্লেখ করেননি তিনি।

CEO পদ ছাড়লেন, দায়িত্বে কোলেট ক্রেস

ব্যক্তিগত বিতর্কের মধ্যেই ১২ নভেম্বর এনভিডিয়ার CEO, প্রেসিডেন্ট এবং বোর্ড সদস্যের পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সংস্থা। অন্তর্বর্তী CEO হিসেবে দায়িত্ব পেয়েছেন CFO কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি খুঁজতে শুরু করেছে পরিচালন পর্ষদ।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর টানা ৩৩ বছর সংস্থার নেতৃত্ব দিয়েছেন জেনসেন। তাঁর নেতৃত্বেই গ্রাফিক্স চিপ নির্মাতা সংস্থা হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম বৃহৎ AI প্রযুক্তি প্রতিষ্ঠান। এখন একের পর এক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ এবং নেতৃত্বের পরিবর্তন দুইয়ের জেরে আন্তর্জাতিক প্রযুক্তি মহলের নজর এনভিডিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক
বিদেশ

হোয়াইট হাউসের কাছে চলল এলোপাথাড়ি গুলি, মৃত এক

নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা। চলে এলোপাথাড়ি গুলি। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে ভয়াবহ গুলির ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হয়েছেন কমপক্ষে চার জন। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ওয়াশিংটনের লোগান ...

১৩ নভে ২০২৬, ০৯:৫১ এএম · 1 মিনিট
নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৩ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ঘটনাস্থলেই মৃত্যু ১৪ জনের
বিদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৩ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ঘটনাস্থলেই মৃত্যু ১৪ জনের

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল কমপক্ষে ১৪ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার মধ্যরাতের ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে  দুর্ঘটনাট...

১৩ নভে ২০২৬, ০৮:৩৭ এএম · 1 মিনিট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক
বিদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া যাওয়ার প্রস্তুতির অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে ১০। অভিযোগ, মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আফ্রিকার বিভিন্ন দেশের তরুণদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে।

১২ নভে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া বার্তা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফ...

নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনও চুক্তিতে যাওয়ার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে তাঁর স্পষ্ট বার্তা, সমঝোতার সময় অ...

১২ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.