স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মাইকেল কারিকের পরিবর্তে আর্জেন্টিনার কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। এই মুহূর্তে ওল্ড ট্র্যাফোর্ডের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পচেত্তিনো। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁকে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রাথমিক স্তরে কথাবার্তাও এগিয়েছে।
২০২৬-২৭ মরশুমে একেবারেই ভাল অবস্থায় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে প্রথম ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দল। পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে নেমে গিয়েছে তারা। ক্লাবের ইতিহাসে গত চার দশকের মধ্যে লিগে অন্যতম খারাপ শুরু করেছে লাল ম্যান ইউনাইটেড স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্সে কোচ কারিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রয়েছেন ক্লাবের গুরুত্বপূর্ণ কর্তারা। সংখ্যালঘু মালিক জিম র্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের আলোচনাতেও কোচ পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে, কারিকের পরিবর্ত হিসেবে পচেত্তিনোর সঙ্গে যোগাযোগ করেছে ইউনাইটেড বলে খবর।
বর্তমানে আমেরিকার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন ৫৪ বছর বয়সি পচেত্তিনো। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমেরিকার সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। ফলে তাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আনতে হলে আমেরিকার ফুটবল ফেডারেশনকে ক্ষতিপূরণ দিতে হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সেই অঙ্ক প্রায় ৭০-৭৫ লক্ষ পাউন্ড হতে পারে।
এর আগে টটেনহ্যাম হটস্পার, চেলসি, পিএসজি এবং সাউদাম্পটনের মতো দলের কোচের দায়িত্ব সামলেছেন পচেত্তিনো। তাঁর কোচিংয়ে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল টটেনহ্যাম। পিএসজির হয়ে জিতেছেন ফরাসি লিগের শিরোপাও।তবে কারিকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং পচেত্তিনোর নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে তখনও অপেক্ষা ছিল। ইউনাইটেডের সমর্থকদের আশা, নতুন কোচের হাত ধরে আবারও সাফল্যের রাস্তায় ফিরবে ক্লাব।




