JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৭:৪৩ পিএম
Breaking
IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার প্রস্তাব... Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ... IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার প্রস্তাব... Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ...

IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নতুন অভিযান

IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নতুন অভিযান
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পুরুষদের ফুটবলে যখন একের পর এক হতাশার ছবি, তখন লাল-হলুদের সম্মান বাঁচানোর দায়িত্ব যেন কাঁধে তুলে নিয়েছেন মহিলারা। তাঁদের হাত ধরেই জ্বলছে মশাল। পরপর দু'বার ভারতীয়  মহিলা লিগ জয়ের পর এবার হ্যাটট্রিকের হাতছানি। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মরশুমের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। লক্ষ্য একটাই, ফের ভারতসেরা হয়ে নিজেদের আধিপত্য বজায় রাখা।

কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে এই মহিলা দল এখন নতুন আশার নাম। পুরুষদের দল যখন ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ, তখন মহিলারা একের পর এক সাফল্যে ক্লাবের মুখ উজ্জ্বল করছেন। শুধু দেশের মাটিতেই নয়, এশীয় মঞ্চেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তাঁরা। সম্প্রতি এশিয়ার মহিলা ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছে ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। ফলে নতুন মরশুম শুরুর আগে আত্মবিশ্বাসের অভাব নেই লাল-হলুদ শিবিরে।

তবে এই সাফল্যের পথ একেবারেই সহজ ছিল না। এশীয় প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচে গুয়ামের রোভার্সকে ১২-০ গোলে উড়িয়ে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে এশীয় প্রতিযোগিতায় সবচেয়ে বড় জয়ের নজির গড়ে দল। শেষ ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফএ-কে ২-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা। গ্রুপ পর্বেও ভিয়েতনামের হো চি মিন সিটি দলকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। যদিও দক্ষিণ কোরিয়ার হোয়াচন কেএসপিও-র কাছে ১-৪ এবং উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির কাছে ০-২ গোলে হারতে হয়েছিল। কিন্তু তাতেও ইতিহাস রচনা আটকায়নি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থেকেও সেরা তৃতীয় দলগুলির মধ্যে জায়গা করে নিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। আগামী বছর মার্চে হবে সেই কোয়ার্টার ফাইনাল।

ঘরোয়া ফুটবলেও ইস্টবেঙ্গলের দাপট কম নয়। ২০২৪-২৫ মরশুমে প্রথমবার ভারতীয় মহিলা লিগ জয়ের পর ২০২৫-২৬ মরশুমেও খেতাব ধরে রেখেছে তারা। নীতা ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে দু'ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সৌম্য গুগুলথ। ৩৩ পয়েন্ট নিয়ে তখনই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল দল। শেষ পর্যন্ত ৩৯ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করে তারা। ফলে এবার হ্যাটট্রিকের স্বপ্ন দেখছেন সমর্থকরা।

তবে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ গোকুলাম কেরল। একসময় ভারতীয় মহিলা ফুটবলে আধিপত্য ছিল এই দলেরই। পরপর তিনবার লিগ জয়ের নজির রয়েছে তাদের। ফলে শুক্রবারের লড়াইয়ে বাড়তি গুরুত্ব রয়েছে। যদিও সাম্প্রতিক সাক্ষাতে গোকুলামকে হারানোর সুখস্মৃতি রয়েছে ইস্টবেঙ্গলের। গত জানুয়ারিতে তাদেরই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-হলুদ। মে মাসেও গোকুলামকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফাজিলা ইকওয়াপুটের মতো গোলমেশিনের পাশাপাশি সৌম্য গুগুলথ, রেস্টি নানজিরি, সুলঞ্জনা রাউলদের নিয়েও যথেষ্ট শক্তিশালী ইস্টবেঙ্গলের আক্রমণভাগ।

এশীয় প্রতিযোগিতার ধকল কাটিয়ে ঘরোয়া লড়াইয়ে কতটা দ্রুত মানিয়ে নিতে পারে দল, সেটাই এখন দেখার। কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ অবশ্য ফুটবলারদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, এশীয় প্রতিযোগিতার শেষ আটে ওঠা ক্লাবের কাছে বিরাট মাইলস্টোন। ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ, প্রত্যেকের অবদান রয়েছে এই সাফল্যে। এত বড় প্রতিযোগিতা খেলার পর বিশ্রাম ও প্রস্তুতির জন্য মাত্র দু'দিন সময় পেয়েছে দল। কিন্তু সেটাকে অজুহাত করতে নারাজ তিনি। গোকুলামের বিরুদ্ধে জয়ের জন্য প্রত্যেকেই তৈরি। সেই সঙ্গে তিনি বলেন, ভারতীয় ফুটবলে এবার ভাবার সময় এসেছে মহিলাদের নিয়েও। ইস্টবেঙ্গল ক্লাবে মহিলাদেরও পুরুষদের সঙ্গে সমান চোখে দেখা হয়। তারা মন খুলে কথা বলতে পারেন আমাদের সঙ্গে।

ফুটবলারদের গলাতেও একই সুর। তাঁদের দাবি, কোনও চাপ নেই। মাঠে কী করতে পারেন, তা ইতিমধ্যেই সবাইকে দেখিয়েছেন তাঁরা। বরং সমর্থকদের মাঠে এসে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন লাল-হলুদের মেয়েরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় কল্যাণীতে শুরু হবে ম্যাচ। পুরুষদের ব্যর্থতার অন্ধকারে মহিলাদের হাত ধরেই কি ফের জ্বলে উঠবে মশাল? উত্তর দেবে মাঠের লড়াই। এবার লক্ষ্য শুধু খেতাব ধরে রাখা নয়, ভারতীয় মহিলা ফুটবলে নতুন ইতিহাস লেখা।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?
ময়দান

প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?

অসাধারণ ফুটবলীয় প্রতিভা থাকা সত্ত্বেও বারবার চোটের কারণে ব্যাহত হয়েছে নেইমার জুনিয়রের কেরিয়ার। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলা—বারবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে ব্রাজিলিয়ান মহাতারকাকে। সম্প্রতি কিংস লিগের সরাসরি সম্প্রচারে নিজের হাঁটুর অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার যদি আমার মতো হাঁটু থাকত, তা হলে বুঝতে পারতেন।’ ৩৪ বছর বয়সি নেইমারের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর ফুটবল ভবিষ্যৎ এবং ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। তবে আপাতত তাঁর বক্তব্যকে অবসরের ইঙ্গিত হিসেবে দেখার কারণ নেই।

১২ নভে ২০২৬, ০৭:২৮ পিএম · 3 মিনিট
IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার প্রস্তাবে সায় নেস ওয়াদিয়ার
ময়দান

IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার...

স্পোর্টস ডেস্ক:  আইপিএল কি এ বার এপ্রিল-মে মাসের চেনা সময় ছেড়ে জানুয়ারিতে শুরু হতে পারে? এই সম্ভাবনা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা ক্রমশ বাড়ছে। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলার পর এ বার জানুয়ারিতে আইপি...

১২ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 2 মিনিট
U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যের ৯৩
ময়দান

U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক...

স্পোর্টস ডেস্ক: বাবা বীরেন্দ্র সহবাগের ব্যাটিংয়ের ঝলক আগের ম্যাচেই দেখিয়েছিলেন আর্যবীর সহবাগ। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দিলেন অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি। তাঁর দু...

১২ নভে ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের ১৭ বছরের দাবা প্রতিভা
ময়দান

Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায়...

নিউজ ডেস্ক: দাবার বোর্ডে একের পর এক সাফল্য। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নও এখন হাতের নাগালে। অথচ আন্তর্জাতিক দাবার মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের পাশাপাশি এখন অন্য এক কঠিন লড়াইয়ের মুখে ভারতের ১৭ বছরের দাবা প্রতিভ...

১২ নভে ২০২৬, ০৫:১৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.