JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৭:২৮ পিএম
Breaking
হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ... Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্যনগরী! নি... Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স... Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণে উদ্যোগ... Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ... Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্যনগরী! নি... Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স... Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণে উদ্যোগ... Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ?

২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত?

২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর দীর্ঘ প্রতীক্ষার কেন্দ্রবিন্দুতে এখন অষ্টম পে কমিশন। নতুন বেতন কাঠামো কবে থেকে বাস্তবায়িত হবে, হাতে বাড়তি টাকা কবে আসবে এবং পেনশনভোগীরাই বা কতটা লাভবান হবেন—তা নিয়ে সর্বত্রই জল্পনা চলছে। 

বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম পে কমিশন গঠন করেছে। নিয়ম অনুযায়ী, কমিশনের কাছে তাদের সুপারিশ বা চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় রয়েছে, যা ২০২৭ সালের মে-জুন মাস নাগাদ শেষ হবে। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা তা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেবে। প্রশাসনিক প্রক্রিয়ার এই সময়সীমা বিচার করলে দেখা যাচ্ছে, কর্মচারী ও পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত টাকা পৌঁছাতে ২০২৭ সালের শেষ ভাগ বা ২০২৮ সালের শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সরকারি প্রথা অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর নতুন পে কমিশন কার্যকর হয়। সপ্তম পে কমিশন ২০১৬ সালের ১লা জানুয়ারি চালু হয়েছিল, তাই অষ্টম পে কমিশনের কার্যকর তারিখ হিসেবে ১লা জানুয়ারি, ২০২৬ ধরা হয়েছে। এর দুটি প্রধান সুবিধা রয়েছে, – প্রথমত সরকার ২০২৭ সালে এসে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণা করলেও, খাতায়-কলমে নতুন বেতন ও পেনশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে বলে গণ্য হবে। দ্বিতীয়ত, যেহেতু ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন কাঠামো চালু হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হাতে আসতে ২০২৭ সাল হয়ে যাচ্ছে, তাই মাঝের এই দীর্ঘ সময়ের বাড়তি টাকা কর্মচারী ও পেনশনভোগীরা হারাবেন না। ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে শুরু করে যে মাসে নতুন বেতন বা পেনশন চালু হবে, সেই পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া পার্থক্যের টাকা ‘এরিয়ার’ হিসেবে এককালীন বা কিস্তিতে অ্যাকাউন্টে জমা পড়বে।

বেতন কতটা বাড়বে তা সম্পূর্ণ নির্ভর করছে কমিশনের সুপারিশকৃত ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। বর্তমানে সপ্তম পে কমিশনে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। যদিও সরকার এখনো কোনো ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত করেনি, তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি ২.২৮ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে। যদিও কর্মচারী সংগঠনগুলো আরও বেশি ফ্যাক্টরের দাবি জানাচ্ছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ হয়, তবে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৪১,০৪০ টাকা হতে পারে। ফ্যাক্টর ২.৮৬ হলে তা বেড়ে প্রায় ৫১,৪৮০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

অষ্টম পে কমিশনের সুপারিশ শুধু কর্মরত কর্মচারীদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে ন্যূনতম পেনশন হলো মাসে ৯,০০০ টাকা। সম্ভাব্য ২.২৮ থেকে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ন্যূনতম পেনশন একলাফে বেড়ে ২০,৫০০ টাকা থেকে ২৫,৭৪০ টাকার কাছাকাছি হতে পারে।

আপনি ২০২৬ সালের আগে বা পরে যে সালেই অবসর নিয়ে থাকুন না কেন, আপনার বর্তমান পেনশনের ওপর নতুন ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে পেনশন পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি বর্ধিত হারে মহার্ঘ ত্রাণ (DR) এবং বকেয়া এরিয়ারের সুবিধাও পেনশনভোগীরা পাবেন।

পরিশেষে বলা যায়, হাতে বাড়তি টাকা আসতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হলেও, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত আর্থিক সুবিধার হিসাব শুরু হয়ে যাচ্ছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ বিমান, অল্পের জন্য রক্ষা মহিলা পাইলটের!
দেশ

Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্...

নিউজ ডেস্ক: বিমান অবতরণের সময় বিপত্তি! মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গেল একটি প্রশিক্ষণ বিমান। ঘটনায় বিমানটিতে থাকা মহিলা শিক্ষানবিশ পাইলটের কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।...

১২ নভে ২০২৬, ০৬:৫২ পিএম · 1 মিনিট
Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্যনগরী! নিশানায় দিলজিৎ-এর কনসার্টও
দেশ

Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্য...

নিউজ ডেস্ক: বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের ধারাবাহিক বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ও নিরাপত্তা উদ্বেগ ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে একটি হুমকি ইমেলের মাধ্যমে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো 'জলসা', ছত্রপতি...

১২ নভে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট
Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স্বস্তি? নেপথ্যে কোন কারণ?
দেশ

Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন ম...

নয়াদিল্লি: ক্যানসারের চিকিৎসা মানেই বিপুল খরচ। বিশেষ করে আধুনিক ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ওষুধ কিনতে গিয়ে বহু পরিবারকে শেষ করতে হয় সঞ্চয়ের টাকা। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে কেউ ঋণ নিচ্ছেন, কেউ আবার মাঝপথে চিকিৎসা বন...

১২ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 4 মিনিট
Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণে উদ্যোগী প্রশাসন
দেশ

Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণ...

নিউজ ডেস্ক: নদীতে লুকিয়ে ছিল ইতিহাসের এক অনন্য নিদর্শন। নর্মদা নদীর জল ও মাটির স্তর সরতেই প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক যুগের এক বিশালাকার হাতির জীবাশ্ম। মধ্যপ্রদেশের রায়সেন জেলার দেওরির কাছে এই জীবাশ্মের সন্ধান মিলেছে। প্...

১২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.