JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৬:২৮ পিএম
Breaking
Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের...

Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর!

Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার জেরে আপাতত পুরভোটের প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে পুরসভাগুলিতে নাগরিক পরিষেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বরের মধ্যে ভোট নিয়ে আইনি জট না কাটলে পুরসভাগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সেই নিয়োগ ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

বৃহস্পতিবার সকালে ছটপুজো উপলক্ষে হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, যারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করছে, তারাই ভোট আটকে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে হাওড়ার মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, প্রশাসনিক আধিকারিকদের পক্ষে একা পুরসভার সমস্ত কাজ সামলানো সম্ভব নয়। সরকার যখন নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল, তখনই বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছে।

শুভেন্দু জানান, হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সেখানে অনুকূল নির্দেশ না পেলে আগামী ১ ডিসেম্বর থেকে পুরসভাগুলিতে কো-অর্ডিনেটর বসানোর ব্যবস্থা করা হবে। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ শর্তের কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যাঁরা সরকারের বিরোধিতা করবেন না, তাঁদেরই কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

শুভেন্দুর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের বক্তব্য, প্রশাসনিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে মাপকাঠি করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী হতে পারে। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেছেন, সরকার আসলে নিজেদের পছন্দের অনুগত লোকজনকেই দায়িত্বে বসাতে চাইছে। তাঁর অভিযোগ, কোনও ব্যক্তি যোগ্য হলেও সরকারের সমালোচনা করলে তিনি কো-অর্ডিনেটর হওয়ার সুযোগ পাবেন না। বরং শাসকদলের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই এই পদে বসানোর পরিকল্পনা চলছে।

অন্যদিকে, এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, তৃণমূলের চিহ্নিত দুর্নীতিগ্রস্ত নেতা কিংবা সিপিএমের কারও হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে না। স্থানীয় বিজেপি নেতাদেরই এই দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে।

সব মিলিয়ে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের সম্ভাবনা ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ কী হয়, তার উপরই নির্ভর করছে পুরভোটের ভবিষ্যৎ। তবে তার আগেই নিয়োগের শর্ত নিয়ে শাসক ও বিরোধীদের সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের অভিযোগে তদন্তে পুলিশ
মহানগর

Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত!...

নাগেরবাজারের মডার্ন হোস্টেলে এনআরএস মেডিকেল কলেজের হাউস স্টাফ চিকিৎসক অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে চিকিৎসকের মৃত্যুর কারণ হিসেবে 'অ্যান্টি মর্টেম হ্যাঙ্গিং' এর উল্লেখ রয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে গলায় ফাঁস লাগানোর ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে আত্মহত্যাই প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ।

১২ নভে ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট
Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা
মহানগর

Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা

কলকাতা: স্বচ্ছতার মঞ্চে দেশের একাধিক শহরের সাফল্যের কথা তুলে ধরে এবার পশ্চিমবঙ্গের পুরসভাগুলিকে নতুন চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর লক্ষ্য, আগামী দিনে দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় পশ্চিমবঙ্গের ক...

১২ নভে ২০২৬, ০৫:১০ পিএম · 3 মিনিট
Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা ও নজরদারির অভিযোগ অভিষেকের
মহানগর

Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাট...

কলকাতা: নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রমাণ করতে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত নথি ও হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে, সেগুলি লুট হয়ে যেতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করে এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃ...

১২ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 2 মিনিট
Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টে
মহানগর

Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্...

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। একের পর এক মামলায় নতুন করে বিপাকে পড়ছেন তিনি। এবার বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় তাঁকে নতুন করে...

১২ নভে ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.