JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৬:০৬ পিএম
Breaking
Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি

Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ?

Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রসগোল্লা ভেবে মুখে তুলেছিলেন এক যুবক । কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুখে রাখা জিনিসটিতে দাঁত বসাতেই বিকট শব্দে বিস্ফোরণ। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হল চোয়াল। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক যুবকের। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, তাঁর বন্ধু তাঁকে রাসগোল্লা বলে একটি সুতোর মতো বিপজ্জনক বিস্ফোরক দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজেন্দ্র বরৌতিয়া। বয়স ৩৫ বছর। ঘটনাটি ডিন্ডোরি জেলার পড়রিয়া ছাঁটা গ্রামের। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গা প্রসাদ নগপুরের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। রাত প্রায় আটটা নাগাদ সেখানে আসেন গ্রামেরই বাসিন্দা রামভগত বরৌতিয়া।

অভিযোগ, দু’জনে গল্প করছিল। হঠাৎ রামভগত রাজেন্দ্রকে একটি সুতোর মতো বিস্ফোরক দেন। সেটিকে রাসগোল্লা বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি বুঝতে না পেরে রাজেন্দ্র সেটি মিষ্টি ভেবেই মুখে তুলে নেন। কিন্তু দাঁত দিয়ে চাপ দিতেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে তাঁর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে অটোয় করে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় রাজেন্দ্রর।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত রামভগত বরৌতিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

কেন রাজেন্দ্রকে বিস্ফোরক দেওয়া হয়েছিল? অভিযুক্তের কাছেই বা সেটি কোথা থেকে এল? এর পিছনে কোনও পূর্বপরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ স্পষ্ট নয়।

2 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান
দেশ

Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ে...

লখনউ: আকাশে তখন প্রবল শিলাবৃষ্টি। কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়েতে জমে গিয়েছে বরফের মতো শিলার স্তর। অবতরণের জন্য নির্ধারিত সময় প্রায় চলে এলেও পরিস্থিতি স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে বিমান ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত...

১২ নভে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের স্বপ্ন
দেশ

Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্ন...

নয়াদিল্লি: খবরের দুনিয়ায় প্রতিদিনই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। নির্দিষ্ট সময়ের মধ্যে খবর পৌঁছে দেওয়াই তাঁদের পেশার অন্যতম চ্যালেঞ্জ। আর সেই ডেডলাইনের প্রসঙ্গ টেনেই এবার দেশের সামনে ২০৪৭ সালের লক্ষ্য ...

১২ নভে ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Yogi Adityanath: রাজ্যে বুলডোজার কারখানা তৈরির প্রস্তাব যোগীর
দেশ

Yogi Adityanath: রাজ্যে বুলডোজার কারখানা তৈরির প্রস্তাব যোগীর

লখনউ: উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এবার বুলডোজারকে সরাসরি জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু অপরাধ দমনে বা বেআইনি নির্মাণ ভাঙার কাজে নয়, বুলডোজারকে রাজ্যের একটি ‘ব্র্যান্ড’ হিসাবেও তুলে ধরতে চান তিনি। ...

১২ নভে ২০২৬, ০৪:১৩ পিএম · 3 মিনিট
Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের
দেশ

Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: বাবার সম্পত্তি মানেই কি ছেলেরও সমান অধিকার? ঠাকুরদার কাছ থেকে বাবা সম্পত্তি পেলেই কি সেই সম্পত্তির উপর জন্মগত অধিকার তৈরি হয় সন্তানের? এই দীর্ঘদিনের আইনি বিতর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। হিন্দ...

১২ নভে ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.