JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:৫৭ পিএম
Breaking
Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য! Abhinav Bindra: আইওসি-র নির্বাচনের নিয়মে গরমিল! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরব অলিম্পিক সোন... Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য! Abhinav Bindra: আইওসি-র নির্বাচনের নিয়মে গরমিল! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরব অলিম্পিক সোন... Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব

Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

Supreme Court: উত্তরাধিকার আইন নিয়ে বড় ব্যাখ্যা সুপ্রিম কোর্টের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাবার সম্পত্তি মানেই কি ছেলেরও সমান অধিকার? ঠাকুরদার কাছ থেকে বাবা সম্পত্তি পেলেই কি সেই সম্পত্তির উপর জন্মগত অধিকার তৈরি হয় সন্তানের? এই দীর্ঘদিনের আইনি বিতর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর ৮ নম্বর ধারার ব্যাখ্যা করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ঠাকুরদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে বাবার হাতে আসার পর তা নির্দিষ্ট পরিস্থিতিতে তাঁর ব্যক্তিগত সম্পত্তি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শুধু জন্মসূত্রে সেই সম্পত্তিতে অংশ দাবি করতে পারবেন না ছেলে।

গত ৬ নভেম্বর এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। মামলাটি ছিল জে রাজেশ (নাবালক) বনাম এম কুমারন ও অন্যান্য। প্রায় ২৯ বছর ধরে চলা সম্পত্তি সংক্রান্ত আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট ছেলের দাবি খারিজ করে দেয়।

মামলার সূত্রপাত ঠাকুরদার সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে। ঠাকুরদার মৃত্যুর পর তাঁর সম্পত্তি হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়। সেই ভাগে ছেলের বাবা একটি জমি পান। পরে তিনি সেই জমি বিক্রি করে দেন। কিন্তু বাবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর ছেলে। তাঁর দাবি ছিল, জমিটি পৈতৃক সম্পত্তি হওয়ায় তার উপর তাঁরও জন্মগত অধিকার রয়েছে। তাই জমির অর্ধেক অংশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী কোনও হিন্দু পুরুষ উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তি প্রথমে প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়। এই তালিকায় স্ত্রী, ছেলে, মেয়ে এবং মা-সহ নির্দিষ্ট উত্তরাধিকারীরা থাকেন। জীবিত ছেলের সন্তান অর্থাৎ নাতি সরাসরি ওই তালিকায় উত্তরাধিকারী হিসেবে জায়গা পান না।

আদালতের ব্যাখ্যা, এই আইনে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সংশ্লিষ্ট উত্তরাধিকারীর ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য হয়। পরবর্তী সময়ে সম্পত্তি ভাগ হয়ে গেলে বাবার প্রাপ্ত অংশের উপর তাঁর ছেলের স্বয়ংক্রিয় জন্মগত অধিকার তৈরি হয় না। ফলে বাবা চাইলে আইন মেনে সেই সম্পত্তি বিক্রি বা অন্যভাবে ব্যবহার করতে পারেন।

তবে এই রায়ের অর্থ এই নয় যে সব ধরনের পৈতৃক সম্পত্তিতে সন্তানের কোনও অধিকার নেই। প্রকৃত যৌথ হিন্দু পারিবারিক সম্পত্তি বা কপর্সেনারি সম্পত্তির ক্ষেত্রে আইন আলাদা হতে পারে। সম্পত্তিটি কীভাবে এসেছে, উত্তরাধিকার কখন খুলেছে এবং বৈধভাবে ভাগ হয়েছে কি না, তার উপর নির্ভর করবে অধিকার।

অর্থাৎ শুধু ঠাকুরদার সম্পত্তি বলে বাবার হাতে থাকা জমিতে ছেলের অংশ দাবি করা যাবে না। সম্পত্তির উৎস ও আইনি চরিত্রই শেষ পর্যন্ত নির্ধারণ করবে উত্তরাধিকারীর অধিকার।

1 Views 0 Likes 0 Comments

Related News

প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়কর হিসাব
দেশ

প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির...

প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে ভারতের জনসংখ্যার হিসাব! নয়াদিল্লির AIIMS-এর বাইরে থাকা একটি ডিজিটাল বোর্ডে রিয়েল-টাইম অনুমানের ভিত্তিতে প্রদর্শিত হচ্ছে দেশের জনসংখ্যা। ভাইরাল হওয়া এই বোর্ডের ছবি ঘিরে শুরু হয়েছে কৌতূহল। তবে এই সংখ্যা সরাসরি গণনা নয়, বরং পরিসংখ্যানগত অনুমাননির্ভর।

১২ নভে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট
Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ডাম্পসাইট ঘিরে বাড়ছে উদ্বেগ
দেশ

Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-...

নয়াদিল্লি: পরিচ্ছন্ন ভারতের প্রতিশ্রুতি ছিল, সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের শহরগুলি থেকে সরানো গেল না পুরনো আবর্জনার পাহাড়। স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর লক্ষ্যমাত্রা পূরণে বড়সড় ঘ...

১২ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর জঙ্গি লতিফ?
দেশ

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি স...

শ্রীনগর: দীপাবলির আবহ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। হামলায় আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ব...

১২ নভে ২০২৬, ০২:০০ পিএম · 2 মিনিট
Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য
দেশ

Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর...

ফরিদাবাদ: মুখে দীপাবলির শুভেচ্ছা, হাতে বন্দুক! সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রতিবেশী। তবুও থামল না গুলি। কখনও অশ্রাব্য গালিগালাজ, কখনও প্রাণে মেরে ফেলার হুমকি, আবার কখনও বন্দুকের ম্যাগাজিন বদলে নতুন করে গুলি চালান...

১২ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.