JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৭:৪০ পিএম
Breaking
প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ... Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্যনগরী! নি... Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স... Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণে উদ্যোগ... প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা ২০২৬ থেকে কার্যকর অষ্টম পে কমিশন, বর্ধিত বেতন পেতে অপেক্ষা ২০২৭ পর্যন্ত? Solapur Airport Accident: সোলাপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণ... Mumbai Bomb Threat: জলসা থেকে মুম্বই বিমানবন্দর, বোমা হামলার হুমকিতে কাঁপল বাণিজ্যনগরী! নি... Cancer Medicine Price: কেন্দ্রের নির্দেশের পরও ক্যানসারের দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স... Madhya Pradesh: নর্মদার নদীভাঙনে প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক হাতির জীবাশ্ম, সংরক্ষণে উদ্যোগ...

Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা

Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের পরিবারের জন্য কিছুটা স্বস্তির খবর। বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলেন তাঁর দুই বোন উজমা খান ও নুরিন নিয়াজি। পঞ্জাব সরকার তাঁদের আটক রাখার নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার পর লাহৌরের কোট লাখপত জেল থেকে মুক্তি দেওয়া হয় দু’জনকে। তবে ইমরানের বড় বোন আলিমা খান এখনও জেলবন্দি।

পিটিআইয়ের শীর্ষ নেতা তথা পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুনিস এলাহি সমাজমাধ্যমে এই খবর জানিয়ে বলেন, ‘‘অবশেষে কিছুটা ভালো খবর পাওয়া গেল। পঞ্জাব সরকার আটক রাখার নির্দেশ প্রত্যাহার করায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নুরিন নিয়াজি কোট লাখপত জেল থেকে মুক্তি পেয়েছেন।’’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইমরানের বড় বোন আলিমা এবং স্ত্রী বুশরা বিবিও দ্রুত মুক্তি পাবেন।

তবে দুই বোনের মুক্তিকে পুরোপুরি স্বস্তির ঘটনা বলে মানতে নারাজ পিটিআই নেতৃত্ব। দলের আর এক শীর্ষ নেতা জুলফি বুখারি বলেন, ‘‘দুই বোনের মুক্তি মানেই অন্যায়ের অবসান নয়। ইমরান খানের পরিবার যে যন্ত্রণা ও নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, তা-ও মুছে যায় না। আমাদের দাবি স্পষ্ট—বেছে বেছে কাউকে স্বস্তি দেওয়া চলবে না, ভয় দেখানো বন্ধ করতে হবে এবং নতুন করে কোনও হেনস্থা করা যাবে না।’’

উল্লেখ্য, ইমরানের মুক্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষকে সংগঠিত করার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে তাঁর তিন বোনকেই জননিরাপত্তা আইনে আটক করা হয়েছিল। ৭৪ বছর বয়সি ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ শতাধিক মামলা রয়েছে। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্য দিকে, একটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী বুশরা বিবিকে।

এ দিকে বুধবার আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন পিটিআইয়ের আইনজীবীরা। ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশের পর এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রায় চার ঘণ্টা জেলে থাকার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তাঁরা। ইমরানের সঙ্গে দেখা করা আইনজীবী লতিফ খোসা জানান, রক্তচাপ এবং দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘রক্তচাপ ওঠানামা করছে এবং কখনও কখনও বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাচ্ছে। তবে ইমরান সক্রিয় রয়েছেন এবং তাঁর মনোবল অটুট।’’

এর কয়েক ঘণ্টা আগেই চোখের সমস্যার চিকিৎসার জন্য ইমরানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা
বিদেশ

Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসতি এলাকার ছবি তুলে সেগুলিকে ভারতের দৃশ্য বলে প্রচারের অভিযোগ উঠেছিল এক দল চিনা ভ্লগারের বিরুদ্ধে। এ বার তাদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস...

১২ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
Sheikh Hasina: হাসিনার ফেরার বার্তা, ঢাকায় ভারত-মার্কিন কূটনৈতিক যোগাযোগ!
বিদেশ

Sheikh Hasina: হাসিনার ফেরার বার্তা, ঢাকায় ভারত-মার্কিন কূটনৈতিক যোগাযোগ!

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ফের একসঙ্গে আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা, ভারত এবং আমেরিকা। একদিকে আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ...

১২ নভে ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
Israel: ইরানকে ঘিরে ফের যুদ্ধের প্রস্তুতি ইজরায়েলের
বিদেশ

Israel: ইরানকে ঘিরে ফের যুদ্ধের প্রস্তুতি ইজরায়েলের

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ! ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিল ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন এই মন্ত্রিসভার নি...

১২ নভে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা!  রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব
বিদেশ

Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব

নিউজ ডেস্ক: আখড়ায় প্রতিপক্ষকে কাবু করার লড়াই, আর এবার হোটেলের লবিতেই অতর্কিত হামলার শিকার! আবু ধাবিতে ভয়াবহ মারধরের ঘটনায় রক্তাক্ত প্রাক্তন ইউএফসি ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন মেরাব দাভালিশভিলি। অভিযোগ, পেশাদার মিশ্র মার্শ...

১২ নভে ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.