JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম
Breaking
Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার প্রস্তাব... Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার? IPL 2027: জানুয়ারিতে আইপিএল আয়োজনের পক্ষে আরও এক ফ্র্যাঞ্চাইজি কর্তা, জুহি চাওলার প্রস্তাব... Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র হাজার কোটির ঝড়, সঙ্গে অস্কারের স্বপ্ন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে উন্মাদনা Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা

Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ

Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পাশ্ববর্তী দেশ মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে কক্সবাজারের উখিয়া ও টেকনাফকে বেছে নিয়েছে। প্রথমদিকে সংখ্যায় কম আসলেও পরবর্তীতে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীর ভার বহন করতে গিয়ে দেশের অর্থনীতি, স্থানীয় জনজীবন, পরিবেশ ও অবকাঠামোর ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। বিশেষ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান স্থানীয় অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সহায়তা কমে আসা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শ্রমবাজারে প্রতিযোগিতা এবং পরিবেশের ক্ষয়-সব মিলিয়ে রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ।

সরকার ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১২ লাখ ৮ হাজার ১৮ জন। বাস্তবে এরসংখ্যা প্রায় ১৫ লাখেরও বেশি। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবিরে রয়েছেন প্রায় ১১ লাখ ৭৫ হাজার এবং ভাসানচরে ৩৩ হাজারের বেশি। অর্থাৎ ১৫ লাখের কথা বলা হলেও নিবন্ধিত ও শনাক্ত রোহিঙ্গার বর্তমান সরকারি-জাতিসংঘ হিসাব প্রায় ১২ লাখ। নতুন আগমন ও স্থানীয় জনগোষ্ঠীসহ সামগ্রিক মানবিক সহায়তার আওতা আরও বিস্তৃত। রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। ২০২৬ সালে রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো ৭১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা চেয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৮ হাজার ৫২৬ কোটি টাকা। অথচ এই অর্থের বড় অংশই আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত রোহিঙ্গা মানবিক সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায় প্রায় ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলার দিয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় সংকট মোকাবিলা কঠিন হয়ে পড়ছে। ২০২৬ সালের সহায়তা চাহিদাও ২০২৫ সালের তুলনায় ২৬ শতাংশ কম। ফলে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও আশ্রয় কার্যক্রমে অগ্রাধিকার নির্ধারণ করতে হচ্ছে। এতে বাংলাদেশের ওপর দীর্ঘমেয়াদি চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা সংকটের অন্যতম প্রভাব পড়েছে কক্সবাজারের স্থানীয় শ্রমবাজারে। উখিয়া ও টেকনাফের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ দিনমজুরি, কৃষিকাজ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। সংকটের শুরুতে বিপুলসংখ্যক রোহিঙ্গার আগমনের পর স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমে বিপুলসংখ্যক দেশি-বিদেশি সংস্থার উপস্থিতির কারণে স্থানীয় বাজারে পণ্য ও সেবার চাহিদাও বেড়েছে। 

তবে আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) ২০২৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, তাদের জরিপে অংশ নেওয়া স্থানীয় পরিবারগুলোর গড় বার্ষিক আয় ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ২৪ শতাংশ কমেছিল। অদক্ষ শ্রমিকদের মজুরি কমেছিল ৩৮ শতাংশ। তবে এসব পরিসংখ্যান নির্দিষ্ট সময়ের জরিপভিত্তিক; পুরো দেশের শ্রমবাজারের চিত্র হিসেবে এগুলোকে দেখা যাবে না। রোহিঙ্গা শিবির স্থাপন ও সম্প্রসারণের কারণে কক্সবাজারের বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক সম্পদের ওপরও চাপ তৈরি হয়েছে। বসতি, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজন মেটাতে স্থানীয় পরিবেশের ওপর বাড়তি নির্ভরতা তৈরি হয়েছে। পাহাড় কাটা, বন উজাড়, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এর প্রভাব স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি পর্যটননির্ভর অর্থনীতিতেও উদ্বেগ তৈরি করছে। 

কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। এ অঞ্চলের পরিবেশ ও অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ দীর্ঘ মেয়াদে পর্যটন খাতের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে পর্যটন খাতে ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণে আরও নির্ভরযোগ্য অর্থনৈতিক গবেষণা প্রয়োজন। রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক প্রভাব একমুখী নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের কারণে স্থানীয় মানুষের কর্মসংস্থান, পরিবহন, বাসস্থান, খাদ্য সরবরাহ ও ক্ষুদ্র ব্যবসায় কিছু সুযোগও তৈরি হয়েছে। ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় মানবিক সহায়তা ও এনজিও কার্যক্রমের কারণে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। তবে একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা উদ্বেগ ও অবকাঠামোর ওপর বাড়তি চাপের বিষয়টিও উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

বিপুলসংখ্যক মানুষের জন্য দীর্ঘদিন খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা একটি উন্নয়নশীল দেশের জন্য সহজ নয়। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে। জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ফলে পুরোনো সংকটের সঙ্গে নতুন চাপও যুক্ত হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রয়োজন। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও গভীরভাবে জড়িত। 

আন্তর্জাতিক সহায়তা কমে গেলে এই সংকটের আর্থিক দায় আরও বেশি বাংলাদেশের ওপর পড়তে পারে। তাই মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং টেকসই প্রত্যাবাসনের উদ্যোগ জোরদার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এদিকে, বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাফতরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিহিত রয়েছে তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা কেন্দ্রীভূত হওয়া প্রয়োজন। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। 

তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ
বিদেশ

Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ

হাবিবুর রহমান, ঢাকা: জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এখন শুধু আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানি, নদী-খাল পুনঃখনন, বনায়ন, কৃষি ও শি...

১২ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 6 মিনিট
Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র
বিদেশ

Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র

নিউজ ডেস্ক: তাইওয়ানকে চিনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে আরও এক বার কঠোর অবস্থান স্পষ্ট করলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, চিনের সম্পূর্ণ পুনর্মিলন নিশ্চিত ভাবেই ঘটবে। এই লক্ষ্য থেকে...

১২ নভে ২০২৬, ০৭:২৫ পিএম · 2 মিনিট
Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা
বিদেশ

Imran Khan: জেল-মুক্তি ইমরানের দুই বোনের, এখনও বন্দি আলিমা

নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের পরিবারের জন্য কিছুটা স্বস্তির খবর। বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলেন তাঁর দুই বোন উজমা খান ও নুরিন ন...

১২ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা
বিদেশ

Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসতি এলাকার ছবি তুলে সেগুলিকে ভারতের দৃশ্য বলে প্রচারের অভিযোগ উঠেছিল এক দল চিনা ভ্লগারের বিরুদ্ধে। এ বার তাদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস...

১২ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.